| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

"শেষ দিনে জেতাবেন স্টোকস"

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৪ ১১:৫৭:১২
"শেষ দিনে জেতাবেন স্টোকস"

এজন্য অবশ্য দ্বিতীয় ইনিংসে সাত উইকেটে ২২৪ রান করা নিউজিল্যান্ডের বাকি তিনটি উইকেট খুব দ্রুতই নিতে হবে ইংল্যান্ডকে। ফোকসও স্বীকার করছেন তা। এরই মাঝে ২৩৮ রানের লিড নেয়া দলটিকে ফোকস অলআউট করতে চান লক্ষ্য ৩০০ ছোঁয়ার আগেই।

তারপর স্টোকসের ব্যাটিং কারিশমায় টেস্ট জিততে চান। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের করা ৫৫৩ রানের জবাবে বেশ আগ্রাসী ব্যাটিং করেন স্টোকস। ইংল্যান্ডের প্রথম ইনিংসে করা ৫৩৯ রানের মধ্যে অধিনায়কের অবদান ৩৩ বলে ৪৬ রান। দ্বিতীয় ইনিংসে আরও লম্বা সময় খেলে দল জেতাবেন স্টোকস, এটাই প্রত্যাশা প্রথম ইনিংসে ৫৪ করা ফোকসের।

তিনি বলেন, 'আমি মনে করি, তাদের কম লক্ষ্যের মধ্যে আটকাতে হবে। ৩০০'র নিচে যদি আমরা তাদের আটকে রাখতে পারি, এরপর যদি ভালো ব্যাটিং করি তাহলে জয় সম্ভব। আমাদের ড্রেসিং রুমে লক্ষ্য তাড়া করার মতো ক্রিকেটার আছে। স্টোকসের মতো কেউ, তাই যেকোনো কিছুই হতে পারে।'

'সে যখন ব্যাটিংয়ে নামে তখন কি করতে পারে এই ব্যাপারে কারও ধারণা নেই। চতুর্থ দিনের শেষ বিকেল পর্যন্ত যা হয়েছে তাতে তিনটি ফলাফলই সম্ভব। শেষ দিনটা রোমাঞ্চকর হবে।'

লর্ডস টেস্ট জিতে ইতোমধ্যেই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। নটিংহাম টেস্ট জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতবে স্টোকসবাহিনী।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...