ইংল্যান্ড - নিউজিলান্ড ম্যাচে শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষা
তবে এক দিনেরও কম সময়ে ইংল্যান্ডের দশ উইকেট তোলে নেয়াটাও তো আর চাট্টিখানি কথা নয়। সবমিলিয়ে শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় নটিংহাম টেস্ট।
৫ উইকেটে ৪৭৩ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে ইংল্যান্ড। এদিন জো রুট ও বেন ফোকসের ব্যাটে পাঁচশ ছাড়ায় তারা। দারুণ ছন্দে থাকা রুট এদিনও সাবলীল ব্যাটিং করেছেন। শেষ পর্যন্ত ট্রেন্ট বোল্টের স্লোয়ারে ভাঙে ১১১ রানের জুটি। ২১১ বলে ২৬ চার ও এক ছক্কায় ১৭৬ রান করে সাজঘরে ফেরেন রুট।
এরপর আর তেমন কোনো জুটি গড়তে পারেনি ইংল্যান্ড। পঞ্চাশ ছুঁয়ে রান আউট হয়ে যান ফোকস। ১০৪ বলে ১০ চারে এই কিপার-ব্যাটসম্যান করেন ৫৬ রান। ২৩ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ৫৩৯ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস।
