হাড্ডাহাড্ডি লড়াইয়ে চ্যাম্পিয়ন ফ্রান্সকে বিদায় করে ইতিহাস গড়লো ক্রোয়েশিয়া
এরপর আরও আটবারের চেষ্টায় ফ্রান্সের বিপক্ষে হতাশাই সঙ্গী হয়েছে তাদের। এর মধ্যে সবচেয়ে যন্ত্রণাদায়ক ছিল ২০১৮ বিশ্বকাপের ফাইনালে হার।
অবশেষে সেই জুজু কাটলো ক্রোয়েশিয়ার। উয়েফা নেশনস লিগের বর্তমান চ্যাম্পিয়নদের বিদায় করেই ‘প্রতিশোধ’টা নিলো ক্রোয়াটরা, তুলে নিলো ফরাসিদের বিপক্ষে প্রথম জয়।
সোমবার রাতে ফ্রান্সকে তাদেরই মাঠে ১-০ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন তারকা মিডফিল্ডার লুকা মদ্রিচ।
ম্যাচে আক্রমণ কিংবা বল দখল সব দিক থেকেই এগিয়ে ছিল ফ্রান্স। তবে ম্যাচের পঞ্চম মিনিটেই পিছিয়ে পড়ার পর ঠিক গোছানো ফুটবল খেলতে পারেনি দিদিয়ের দেশমের দল।
ম্যাচে মোট ১৭টি শট নেয় ফ্রান্স, যার মধ্যে ৪টি ছিল লক্ষ্যে। অন্যদিকে নিজেদের বাঁচিয়ে খেলা ক্রোয়েশিয়া সুযোগ বুঝে আক্রমণ করেছে। ৪ শটের তিনটি ছিল তাদের লক্ষ্যে।
পঞ্চম মিনিটে ডি-বক্সে ক্রোয়েশিয়ার আন্তে বুদিমিরি ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। মদ্রিচের জোরালো স্পট কিকে গোলরক্ষক মাইক মিয়াঁ বলে হাত লাগালেও রুখতে পারেননি।
গোল শোধে মরিয়া এরপর একের পর এক আক্রমণ করেছে। কিন্তু প্রতিপক্ষের রক্ষণ দুর্গ ভেঙে জাল কাঁপাতে পারেননি বেনজেমা-এমবাপেরা। একমাত্র গোল ধরে রেখে জয় নিয়েই মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
