| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলতে পেরে যা বললেন শরিফুল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৩ ২০:৫৬:৩৯
ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলতে পেরে যা বললেন শরিফুল

শরিফুল প্রস্তুতি নিচ্ছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের। সোমবার মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শরিফুল জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলতে উন্মুখ হয়েছিলেন তিনি। তবে খেলার সুযোগ না হওয়ায় আক্ষেপ করেছেন তিনি।

এ প্রসঙ্গে শরিফুল বলেছেন, 'আমি খুবই রোমাঞ্চিত যে, ওয়েস্ট ইন্ডিজ যেয়ে বোলিং করবো। সত্যি কথা, আমার খুব ইচ্ছে ছিল যে, আমি ওয়েস্ট ইন্ডিজ টেস্ট খেলবো। সেটা হয়ে ওঠেনি চোটের কারণে। ইনশাল্লাহ যখন পরবর্তীতে সুযোগ পাবো, চেষ্টা করবো।'

শরিফুলের মতোই টেস্ট দলে নেই আরেক পেসার তাসকিন আহমেদ। দুই নিয়মিত সদস্য না থাকায় ডাকা হয়েছে সীমিত ওভারে নিয়মিত খেলা মুস্তাফিজুর রহমানকে।

শরিফুল জানিয়েছেন মুস্তাফিজের সঙ্গে তার ব্যক্তিগত কোনো চ্যালেঞ্জ নেই। যে ভালো খেলবে সেই দলে থাকবে, তাই বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন তিনি।

শরিফুলের ভাষ্য, 'আমরা সবসময় বন্ধুর মতোই থাকি, চ্যালেঞ্জ হিসেবে নেই না। অনুশীলন করি, আল্লাহর রহমতে যে ভালো খেলে, সেই সবসময় দলে খেলে। তো আমরা এটা নিয়ে চিন্তা করি না, কে খেলবে না খেলবে।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...