| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

৪ ওভারে ৪৯, এবার চাহালকে ধুয়ে দিলেন গম্ভীর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৩ ২০:২৬:১৯
৪ ওভারে ৪৯, এবার চাহালকে ধুয়ে দিলেন গম্ভীর

রবির ম্য়াচে প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ৬ উইকেট হারিয়ে ১৪৮। জবাবে ১০ বল হাতে রেখে চার উইকেটে ম্যাচ বার করে নেয় প্রোটিয়া বাহিনী। ভারতীয় বোলারদের মধ্যে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল। ৪ ওভার হাত ঘুরিয়ে হরিয়ানার স্পিনার খরচ করেছেন ৪৯ রান। নিয়েছেন এক উইকেট। চাহালকে নিয়ে এবার প্রশ্ন তুললেন ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী ওপেনার গৌতম গম্ভীর

ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের সম্প্রচারকারী চ্যানেলে গম্ভীর বলেন, "গতির বৈচিত্র্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ যদি ভাবে যে, টাইট লেন্থে বল করে উইকেট পাবে, সেটা হবে না। বাঁ-হাতি স্পিনার বা ফিঙ্গার স্পিনার রক্ষণাত্মক বোলিং করতেই পারে। কিন্তু রিস্ট-স্পিনারকে আক্রমণাত্মক হতে হবে।

মাথায় এটা ভেবে নিতে হবে। ৪ ওভারে ৫০ রান হজম করলে তিন উইকেট নিতেই হবে। এরকম পরিস্থিতিতে দলকে সাহায্য করতে হবে। যদি কেউ ৪ ওভারে ৪০-৫০ রান দিয়ে যদি এক উইকেট নেয়, তাহলে সেটা সমস্যার। দু'টি ছয় হজম করা সমস্যার নয়। কিন্তু চাহালকে খেলার জন্য কোনও ব্যাটারকে স্টেপ আউট করতে হয়নি। তারা জায়গায় দাঁড়িয়েই ছয় মেরেছে। এটা অক্ষরের থেকে আশা করা যায়।

চাহালের থেকে নয়।" সদ্যসমাপ্ত আইপিএলে চাহাল ছিলেন দারুণ ফর্মে। রাজস্থান রয়্য়ালসের হয়ে ১৭ ম্যাচে ২৭ উইকেট নিয়ে পার্পল ক্যাপ জেতেন। কিন্তু দেশের জার্সিতে চাহালকে অত্যন্ত বিবর্ণ দেখাচ্ছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...