| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অলআউট ইংল্যান্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৩ ১৯:১৮:২৬
অলআউট ইংল্যান্ড

ট্রেন্টব্রিজ টেস্টে প্রথমে ব্যাট করতে নেমে ড্যারিল মিচেল এবং টম ব্লান্ডেলের জোড়া সেঞ্চুরির ওপর ভর করে ৫৫৩ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ১৯০ রান করেন ড্যারিল মিচেল এবং ১০৬ রান করেন টম ব্লান্ডেল।

জবাব দিতে নেমে জোড়া সেঞ্চুরি করে ইংল্যান্ডের ব্যাটাররাও। ওলি পোপ আগেরদিন আউট হন ১৪৫ রান করে। তৃতীয় দিন জো রুট অপরাজিত ছিলেন ১৬৩ রানে। ২৪ রানে তার সঙ্গী ছিলেন বেন ফোকস।

চতুর্থদিন ব্যাট করতে নেমে নিজের ইনিংসটাকে আর বেশিদুর টেনে নিতে পারেননি। ১৭৬ রানে আউট হয়ে যান জো রুট। ২১১ বলে খেলা ইনিংসটি সাজানো ছিল ২৬টি বাউন্ডারি এবং একটি ছক্কায়।

অধিনায়ক বেন স্টোকস ৩৩ বলে খেলেন ৪৬ রানের ইনিংস। বেন ফোকস ১০৪ বলে খেলেন ৫৬ রানের ইনিংস। শেষের দিকের ব্যাটাররা খুব বেশিক্ষণ টিকতে না পারায় দ্রুত অলআউট হয়ে যায় ইংলিশরা। ৯ রান করেন স্টুয়ার্ট ব্রড, ৩ রান করেন ম্যাথিউ পটস।

নিউজিল্যান্ডের হয়ে ট্রেন্ট বোল্ট নেন ৫ উইকেট। ৩টি নেন মিচেল ব্রেসওয়েল। ম্যাট হেনরি নেন ১ উইকেট।

১৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার টম ল্যাথামের উইকেট হারায় নিউজিল্যান্ড। অ্যান্ডারসনের বলে ৪ রান করে বোল্ড হয়ে যান তিনি। এ রিপোর্ট লেখার সময় ১ উইকেট হারিয়ে ২৭ রান করে নিউজিল্যান্ড। ১৭ রান নিয়ে ডেভন কনওয়ে এবং ৬ রান নিয়ে ব্যাট করছেন উইল ইয়ং।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...