| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মাত্র ১০২ রান করেও আসর চ্যাম্পিয়ন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৩ ১৬:৩৫:২৯
মাত্র ১০২ রান করেও আসর চ্যাম্পিয়ন

আসরের ফাইনাল ম্যাচে লো স্কোরিং ফাইনালে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়কে ৫৯ রানে হারিয়ে সারাদেশের ৩৫০ স্কুলকে নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের শিরোপা জিতেছে রংপুর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়।

আগে ব্যাট করে রংপুর শিশু নিকেতন মাত্র ১০২ রানে অলআউট হয়ে যায়। তবে বোলিংয়ে নেমে মেহেরপুরকে মাত্র ৪৩ রানে গুটিয়ে দিয়ে সহজেই শিরোপা নিজেদের করে নিয়েছে রংপুর।

দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রংপুরের অধিনায়ক শাইখ ইমতিয়াজ শিহাব। পুরো আসরের ধারাবাহিকতা ধরে রেখে ফাইনালে মাত্র ১৪ রানে ৫ উইকেট নিয়েছেন এ লেগস্পিনার। ডানহাতি পেসার সামিউল ইসলাম শুভ ইনিংসের প্রথম ওভারেই নেন ২ উইকেট।

ফাইনালে দুই দল মিলে সর্বোচ্চ ব্যক্তিগত ২৮ রান করেছেন রংপুর শিশু নিকেতনের আহমেদ তেজান কাব্য। এছাড়া একই স্কুলের শাদ করেছেন ২৪ রান। মেহেরপুরের পক্ষে আরাফাত আমান রিয়ান নিয়েছিলেন ৪ উইকেট।

চ্যাম্পিয়ন অধিনায়ক শিহাবের হাতেই উঠেছে ফাইনালসেরার পুরস্কার। শুধু তাই নয় আসরে ৩৩ উইকেট নিয়ে তিনিই পেয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারির পুরস্কার। এই ৩৩ উইকেটের সঙ্গে ২০০'র কাছাকাছি রান করে টুর্নামেন্টসেরাও নির্বাচিত হয়েছেন শিহাব। আসরে ৩৮৩ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক বাড্ডা আলাতুন্নেসা হাই স্কুলের মিশকাত মাহিন রুদ্র।

ফাইনাল ম্যাচের পুরোটা সময় জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমন, সাবেক তারকা পেসার হাসিবুল হোসেন শান্ত, ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু, আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতিখার আহমেদ মিঠুসহ প্রাইম ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...