| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

মুল সিরিজ শুরুর আগে প্রস্তুতি নিয়ে মুখ খুললেন এবাদত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৩ ১৫:০৫:১৩
মুল সিরিজ শুরুর আগে প্রস্তুতি নিয়ে মুখ খুললেন এবাদত

জাতীয় দলের তারকা পেসার এবাদত হোসেন মনে করছেন, ব্যাটে-বলে প্রস্তুতিটা বেশ ভালোই হয়েছে দলের। ম্যাচ শেষে ডানহাতি এই পেসার বলেন, ‘আলহামদুলিল্লাহ আমরা তিনদিনের একটা প্র্যাকটিস ম্যাচ খেললাম। প্রস্তুতি হিসেবে খুব ভালো প্রস্তুতি হয়েছে। আমাদের ব্যাটাররা খুব ভালো করেছে। তামিম ভাই দেড়শ করেছেন, শান্ত পঞ্চাশ রান করেছে। আমাদের ব্যাটিং অর্ডারে সবাই ভালো করেছে।’

প্রথম ইনিংসে ৭ উইকেটে ৩১০ রানের পর দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৪৭ রান করে বাংলাদেশ। প্রতিপক্ষ নিজেদের প্রথম ইনিংসে করে ৮ উইকেটে ৩৫৯ রান।

ম্যাচের প্রথম ইনিংসে শুরু থেকে শেষ পর্যন্ত লড়েছেন তামিম। ইনিংস ঘোষণার সময় ২৮৭ বলে ২১ চার ও এক ছয়ের মারে ১৬২ রানে অপরাজিত ছিলেন তিনি। এছাড়া নাজমুল শান্ত ৫৪ ও নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ৩৫ রানের ইনিংস।

বোলিংটাও খারাপ হয়নি। ম্যাচের প্রথম দুই দিন নামেননি মোস্তাফিজুর রহমান। রোববার শেষ দিন বোলিংয়ে নেমে প্রথম ওভারেই জোড়া আঘাত হানেন তিনি। সবমিলিয়ে ৬ ওভারে নেন তিনটি উইকেট। অধিনায়ক সাকিব আল হাসান দলের সঙ্গে যোগ দিলেও নামেননি প্রস্তুতি ম্যাচে। তবে আলাদাভাবে নেটে ব্যাটিং করে ব্যক্তিগত অনুশীলন সেরেছেন তিনি।

মোস্তাফিজের তিন উইকেট ছাড়াও এবাদত হোসেন নিয়েছেন তিন উইকেট। অন্য দুই পেসার খালেদ আহমেদ ও রেজাউর রহমান রাজা ১টি করে উইকেট শিকার করেন। স্পিনার তাইজুল ইসলাম, মেহেদী হাসান, মুমিনুল হক, নাজমুল হোসেনরা ছিলেন উইকেটশূন্য।

সবমিলিয়ে নিজেদের বোলিংয়ে খুশি এবাদত। তিনি বলেন, ‘বোলিংয়ে আমরা সবাই ভালো করেছি। ভালো স্টার্ট হয়েছে। মোস্তাফিজ আজ (রোববার) জয়েন করেছে। প্রথম ওভারে দুই উইকেট, পাঁচ ওভারে (প্রকৃতপক্ষে ৬ ওভারে) ৩ উইকেট পেয়েছে। এই তিনদিনের ম্যাচটা আমরা খুব এনজয় করেছি।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...