চমক দিয়ে জিম্বাবুয়ে সফরে বিকল্প দল পাঠাবে বিসিবি
আগামী জুলাইয়ের শেষ সপ্তাহে দুটি টেস্ট তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে জিম্বাবুয়ে সফর করবে বাংলাদেশ। তবে এই সিরিজে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারদের বিশ্রামে রাখবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
মূলত ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের আদলে সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গুরুত্বপূর্ণ সিরিজ বাদে দলের সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওয়ানডে চ্যাম্পিয়নশিপ কোনটিরই অংশ নয়।
যে কারণে এই সিরিজে বেশ কিছু তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতে যাচ্ছে বিসিবি। যেমনটি করে থাকে ভারত, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। দলের বাকি ক্রিকেটারদের সুযোগ দিতে গুরুত্বহীন সিরিজ অথবা টুর্নামেন্টগুলোতে নিজেদের দ্বিতীয় সারির দল পাঠাতে দেখা যায় ভারত অস্ট্রেলিয়া মতো দলকে।
আগামীতে খুবই ব্যস্ত সূচি রয়েছে বাংলাদেশের। সেপ্টেম্বরে এশিয়া কাপ সহ অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপে রয়েছে বাংলাদেশের। এছাড়াও বছরের শেষে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ রয়েছে টাইগারদের। যে কারণে গুরুত্বহীন জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় সারির দল পাঠাতে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
দেশের একটি সংবাদ মাধ্যমকে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, “আমাদের পরিকল্পনা জিম্বাবুয়ে সফরে সিনিয়রদের বিশ্রাম দিয়ে তরুণদের পাঠানো। তবে সিনিয়রদের কেউ খেলতে চাইলে সুযোগ থাকবে। বিকল্প খেলোয়াড়দের প্রস্তুত করতে সব দেশই এ ধরনের সুযোগ নেয়। আমাদের ক্রিকেটেও এটা চালু করতে চাই। এ ছাড়া সিনিয়রদের বিশ্রামেরও তো প্রয়োজন পড়ে।”
তাইতো জিম্বাবুয়ের বিপক্ষে কোনো ম্যাচ হারলেও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওয়ানডে চ্যাম্পিয়নশিপে প্রভাব পড়বে না বাংলাদেশের। এছাড়া আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করে রয়েছে টাইগার দের। তাইতো জিম্বাবুয়ে সিরিজে বিশ্রামে থাকতে পারেন জাতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
