| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অসুস্থ সুজন, মাঝপথ থেকে ফিরলেন দেশে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৩ ১২:২৯:৪৩
অসুস্থ সুজন, মাঝপথ থেকে ফিরলেন দেশে

শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে আকাশে উড়াল দেয়ার পরই অস্বস্তিতে ভোগেন সুজন। কাতার এয়ারওয়েজের সেই বিমানটি দোহাতে পৌঁছালে তাইজুল-মুস্তাফিজরা আরেকটি ফ্লাইটে উইন্ডিজের পথ ধরলেও সুজন দেশে ফিরে এসেছেন সে রাতেই।

জানা যায়, মূলত উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস বেড়ে যাওয়ায় ভ্রমণ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেননি বাংলাদেশ দলের টিম ডিরেক্টর সুজন। অবশ্য পুনরায় ওয়েস্ট ইন্ডিজে যাবেন কিনা সেই ব্যাপারে এখনও জানা যায়নি।

দেশে ফিরেই জরুরী চিকিৎসা নেন সুজন। অনেকটাই সুস্থ হয়েছেন বলে রবিবার গণমাধ্যমকে জানান সুজন। বোর্ড পরিচালক এবং দলের অভিভাবক সুজন না যাওয়ায় ইতোমধ্যেই বিকল্প পরিকল্পনা করেছে বিসিবি।

আপাতত বিসিবির পরিচালক ওবেদ রশীদ নিজামকে ওয়েস্ট ইন্ডিজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তবে সেখানেও রয়েছে বিপত্তি। কেননা গত সপ্তাহেই করোনা পজিটিভ ধরা পড়েন নিজাম। আবারও পরীক্ষা করে করোনা নেগেটিভ হলে ১৫ জুন দেশ ছাড়বেন তিনি।

আরও জানা গেছে, পরিচালক নাঈমুর রহমান দুর্জয় এবং সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবও ওয়েস্ট ইন্ডিজে যাবেন। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ২০১৮ সালের পর আবারও ওয়েস্ট ইন্ডিজ সফরে গেছে বাংলাদেশ দল।

সেখানে দুই টেস্টের সঙ্গে তিনটি করে টি-টোয়েন্টি আর ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে সফরকারীরা। ইতোমধ্যেই তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...