| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মুস্তাফিজের তিন উইকেট, ব্যর্থ মুমিনুল, শেষ করল ইউন্ডিজের প্রস্তুতি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৩ ১২:১১:১৩
মুস্তাফিজের তিন উইকেট, ব্যর্থ মুমিনুল, শেষ করল ইউন্ডিজের প্রস্তুতি

২০১ রানে শেষ দিন শুরু করে ক্যারিবীয়রা। আগের দিনের অপরাজিত ওপেনার জেরেমি সলোজানো ফিরে যান ৯২ রান করে। প্রেস্টন ম্যাকসুইন অপরাজিত থাকেন ৫০ রান করে।

বাংলাদেশের হয়ে দ্বিতীয় দিন বল করেননি মুস্তাফিজুর রহমান। অ্যালান ডোনাল্ডের সঙ্গে প্রথমবারের মতো ডিউক বলে অনুশীলন করেন তিনি। সেই অনুশীলন যে কাজে লেগেছে সেটা এ দিন দেখিয়েছেন মুস্তাফিজ। ৩৪ রান খরচায় তিন উইকেট তুলে নেন তিনি। বাঁহাতি এই পেসার ফিরিয়েছেন কারিয়াহ, সোলজানো এবং লুইসকে।

প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে ১৬২ রানে অপরাজিত ছিলেন তামিম ইকবাল। দ্বিতীয় ইনিংসে তাই ব্যাটিংয়েই নামেননি তিনি। এ দিন ব্যাট করতে নামতে দেখা যায়নি প্রথম ইনিংসে ৫৪ রান করা নাজমুল হোসেন শান্তকেও।

ইনিংস উদ্বোধন করতে নামেন মাহমুদুল হাসান জয় এবং মুমিনুল হক। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ায় ব্যাটিংয়ে প্রস্তুতি সারতে ওপেনিংয়ে নেমেছিলেন মুমিনুল। তবে ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি বাঁহাতি এই ব্যাটার। ১৬ বলে ৪ রান করে রান আউট হয়েছেন মুমিনুল।

তিন নম্বরে শান্তর জায়গায় নেমেছেন মেহেদী হাসান মিরাজ। প্রস্তুতি ভালো হয়েছে তার। ড্র মেনে নেয়ার আগ পর্যন্ত ৩২ রানে অপরাজিত ছিলেন এই ব্যাটার। প্রথম ইনিংসে ভালো না করা জয় অপরাজিত ছিলেন ৯ রানে। দ্বিতীয় ইনিংসে ২০ ওভারে এক উইকেট হারিয়ে ৪৭ রান করে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩১০/৭ (৯৭ ওভার) (ডিক্লে) ( জয় ০, তামিম ১৬২*, শান্ত ৫৪, মুমিনুল ০, লিটন ৪, ইয়াসির ১১, মেহেদী ৭, মোসাদ্দেক ১৯, সোহান ৩৫; লুইস ২/৪৭)

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্টস একাদশ: ৩৫৯/৮ (১০৮ ওভার) (ডিক্লে) (চন্দরপল ৫৯, সলোজানো ৯২, কারিয়াহ ৫৬, ম্যাকসুইন ৫০*; মুস্তাফিজ ৩/৩৪, এবাদত ৩/৬৭)

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৪৭/১ (২০ ওভার) (মিরাজ ৩২*, জয় ৯*, মুমিনুল ৪)

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...