| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হল বাংলাদেশ-ইউন্ডিজের প্রস্তুতি ম্যাচ, জেনে নিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৩ ১০:৪২:২৫
শেষ হল বাংলাদেশ-ইউন্ডিজের প্রস্তুতি ম্যাচ, জেনে নিন ফলাফল

তবে বাংলাদেশ ক্রিকেট পড়ায় সময় বদলেছে। বাংলাদেশ এখন বিদেশের মাটিতে টেস্ট খেলতে শিখেছে ভালো ভাবেই, জিততেও শিখেছে। এইতো কয়েক মাস আগে নিউজিল্যান্ডকে তাদের মাটিতে শাসন করে হারিয়ে দিয়েছে। সেই আত্মবিশ্বাস নিয়ে এবার উইন্ডিজ বধের অপেক্ষায় টাইগাররা।

দুই ম্যাচের সিরিজ শুরুর আগে তিন দিনের একটা অনুশীলন ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। উইন্ডিজ ক্রিকেট প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে বলা যায় ব্যাটে-বলে দারুণ প্রস্তুতি সেরেছে।

তামিম ইকবালের ব্যাটে দেড়শ রানের ইনিংস, লম্বা সময় রান না পাওয়া নাজমুল হাসান শান্তর রানে ফেরা, পেসারদের উইকেট নেয়া। সব মিলে বলা যায় সিরিজ শুরুর আগে একটা উজ্জীবনী শক্তি পেল সফরকারীরা।

অ্যান্টিগার কলিজ ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ইনিংস ঘোষণা করে ৭ উইকেটে ৩১০রান তুলে। প্রথম ইনিংসে তামিম ইকবাল খেলেন ১৬২ রানের হার না মানা ইনিংস। তার আগে শান্ত খেলেন ৫৪ রানের ইনিংস। শেষে নুরুল হাসানের ৩৫ রান, মোসাদ্দেক হোসেনের ১৯ রান। দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজ করেন অপরাজিত ৩২ রান।

অনুশীলন ম্যাচ শেষে দলের পেসার এবাদত হোসেন ব্যাটিং নিয়ে বলছিলেন, ‘আমরা তিন দিনের একটা প্র্যাক্টিস ম্যাচ খেললাম। এটা শেষ হলো। হিসেবে সবার ভালোই প্রস্তুতি হয়েছে। আমাদের ব্যাটসম্যানরা খুব ভালো ব্যাটিং করেছে। তামিম ভাই দেড়শ রান করেছে, শান্ত পঞ্চাশ রান করেছে এবং আমাদের ব্যাটিং অর্ডারের সবাই ভালো ব্যাটিং করেছে।’

বল হাতেও দুর্দান্ত পারফর্ম করেছেন পেসাররা। দ্বিতীয় দিনে ৩ উইকেট নেন এবাদত হোসেন। তার আগে ১ উইকেট নেন রেজাউর রহমান। তৃতীয় দিনে এসে বোলিং শুরু করা মোস্তাফিজুর রহমান প্রথম ওভারেই নেন ২ উইকেট। শেষ পর্যন্ত ৬ ওভারে ৩ উইকেট নেন ১৬ মাস পর সাদা পোশাকের ক্রিকেটে ফেরা মোস্তাফিজ। উইকেট পেয়েছেন নাজমুল হোসেন শান্ত।

এবাদত মনে করছেন বোলারদের প্রস্তুতিটাও হয়েছে দুর্দান্ত। বিশেষ করে মোস্তাফিজের ফেরার কথা উল্লেখ করে বলেছেন, ‘বোলিংয়ের দিক থেকেও আমরা সবাই ভালো বোলিং করেছি, ভালো স্টার্ট হয়েছে। মোস্তাফিজ আজকে জয়েন করেছে, প্রথম ওভারে দুই উইকেট। ফাইনালি পাঁচ ওভারে তিন উইকেট পেয়েছে। তো প্রস্তুতি হিসেবে এই তিন দিনের ম্যাচটা আমরা খুব এঞ্জয় করেছি।’

প্রস্তুতি ম্যাচ শেষে এবার মূল ম্যাচে মনোযোগ দেয়ার পালা টাইগারদের। আগামী ১৬ জুন থেকে অ্যান্টিগায় শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...