| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

শাদাবের নৈপুণ্যে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হলো ওয়েস্ট ইন্ডিজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৩ ১০:২৪:৩৪
শাদাবের নৈপুণ্যে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হলো ওয়েস্ট ইন্ডিজ

পাকিস্তানের মুলতান ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ধূলিঝড়ের কারণে ৪৮ ওভারে নেমে যায় ম্যাচের দৈর্ঘ্য। যেখানে টস শেষে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৬৯ রান করে পাকিস্তান। জবাবে ৩৭.২ ওভারে অলআউট হওয়ার আগে ২১৬ রানের বেশি করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

বাবর আজমদের ৫৩ রানের জয়ে ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন তারকা অলরাউন্ডার শাদাব খান। প্রথমে ব্যাট হাতে তিনি খেলেন ৭৮ বলে ৮৬ রানের এক ঝকঝকে ইনিংস। পরে বোলিংয়ে নেমে ৬২ রান খরচায় ৪ উইকেট নিয়ে ক্যারিবীয়দের গুঁড়িয়ে দেন ম্যাচসেরার পুরস্কার জেতা শাদাব।

এছাড়া পাকিস্তানের হয়ে ব্যাট হাতে ৬৮ বলে ৬২ রান করেছেন ইমাম উল হক। সিরিজে হ্যাটট্রিক ফিফটিতে সিরিজসেরার পুরস্কার জিতেছেন তিনি। সবমিলিয়ে টানা সাত ওয়ানডেতে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেললেন তিনি। সবচেয়ে বেশি টানা ৯ ওয়ানডেতে ফিফটির বিশ্বরেকর্ড জাভেদ মিয়াঁদাদের দখলে।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বল হাতে ১০ ওভারে ৪৮ রানে ৪ উইকেট নিয়ে চমক দেখিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার হিসেবে পরিচিত নিকোলাস পুরান। পরে ব্যাটিংয়ে ৩৭ বলে ৬০ রানের ঝড় তুলে পরাজয়ের ব্যবধান কমান মূলত বোলার হিসেবে খেলা আকিল হোসেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...