| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

আবারও রুটের সেঞ্চুরি, বড় সংগ্রহের পথে ইংল্যান্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১২ ২২:৪২:৩৬
আবারও রুটের সেঞ্চুরি, বড় সংগ্রহের পথে ইংল্যান্ড

লর্ডস টেস্টে সেঞ্চুরি করে দলকে এনে দিয়েছিলেন অনবদ্য এক জয়। এবার ট্রেন্টব্রিজের নটিংহ্যাম টেস্টের প্রথম ইনিংসে আবারও সেঞ্চুরি হাঁকালেন তিনি। টানা দুই ইনিংসে দুই সেঞ্চুরি হাঁকিয়ে রুট প্রমাণ করলেন, তিনি এখন ভারমুক্ত এবং মনের মাধুরি মিশিয়ে ব্যাটিং করে যেতে পারছেন।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের করা ৫৫৩ রানের বিশাল স্কোরের জবাবে পিছিয়ে নেই ইংল্যান্ডও। তারাও দুর্দান্ত ব্যাটিং করছেন। জো রুটের সঙ্গে সেঞ্চুরি করেছেন ওলি পোপও। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়ে ওলি পোপ আউট হলেন ১৪৫ রানে। এখনও পর্যন্ত এটাই তার ক্যারিয়ারের সেরা ইনিংস। এর আগে অপরাজিত ১৩৫ রানের একটি ইনিংস খেলেছিলেন তিনি।

ট্রেন্টব্রিজ টেস্টের আজ চলছে তৃতীয় দিন। তৃতীয় সেশনে এ রিপোর্ট লেখা পর্যন্ত ইংল্যান্ডের রান ৪ উইকেট হারিয়ে ৩৯১। ১২০ রান নিয়ে ব্যাট করছেন জো রুট। তার সঙ্গী অধিনায়ক বেন স্টোকস। তিনি ব্যাট করছেন ৩৮ রান নিয়ে।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৪ রান করে আউট হয়ে যান ওপেনার জ্যাক ক্রাউলি। আরেক ওপেনার অ্যালেস লিস করেন ৬৭ রান। ১৪১ রানের জুটি গড়ে তোলেন তিনি ওলি পোপের সঙ্হে। এরপর জো রুটের সঙ্গে ১৮৭ রানের জুটি গড়ে তোলেন পোপ। ১৪৫ রান করে তিনি আউট হন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...