নিজেকে দুর্ভাগা ক্রিকেটার বলে দাবি করলেন সাইফউদ্দিন
ক্যারিয়ারের শুরু থেকেই নিয়মিত বিরতিতে ইনজুরি সমস্যায় ভুগতে হয়েছে বাংলাদেশের এই পেসারকে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে চোটে আক্রান্ত হওয়া সাইফউদ্দিনকে মাঠের বাইরে থাকতে হয়েছে দীর্ঘদিন। তরুণ এই পেস বোলিং অলরাউন্ডার আক্ষেপঝড়া কণ্ঠে বললেন, বাকিদের চেয়ে আমি হয়তো একটু বেশিই দুর্ভাগা!
২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া সাইফউদ্দিন এখনো টেস্ট খেলেননি। রঙিন পোশাকের ক্রিকেটেও দলে থাকতে পারেননি নিয়মিত। আর তার বড় কারণ চোট। সাইফউদ্দিনের অভিষেকের পর রঙিন পোশাকে ১৩০ ম্যাচ খেলেছে বাংলাদেশ। তার মধ্যে বারবার ইনজুরিতে পরা সাইফ খেলেছেন ৫৮ ম্যাচ। নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন তরুণ অলরাউন্ডার।
ইনজুরি কাটিয়ে গত ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলেও ডাক পেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমে টেস্ট খেলবে বাংলাদেশ, ফলে টেস্ট দলে ইতোমধ্যেই পৌঁছে গেছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। আর ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের সদস্যরা দেশেই অনুশীলন করছেন।
রোববার (১২ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অন্যদের সঙ্গে অনুশীলন করেছেন সাইফউদ্দিনও। অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলছিলেন, ‘হয়তো আর পাঁচজন পেস বোলারের চেয়ে আমি কিছুটা দুর্ভাগা। কিন্তু এটা জীবনেরই অংশ। এটা মেনে নিয়েই চলতে হবে। কত দিন সুস্থ থাকতে পারব জানি না। চেষ্টা করছি যত দিন খেলতে পারি…সামনে বিশ্বকাপ আছে। ২০২৩ বিশ্বকাপ আছে, তো পারফরম্যান্স (ধরে রাখার) পাশাপাশি সুস্থ থাকাটা খুব গুরুত্বপূর্ণ আমার জন্য।’
পেস বোলারদের ক্ষেত্রে ইনজুরিতে পরা স্বাভাবিক বিষয়। সাইফ এটাও মানছেন ইনজুরি বিষয়টা নিজের হাতে নেই। বলেছেন, ‘প্রত্যেক মানুষের জীবনেই বিরতি থাকে। ঢাকায় যদি গাড়ি চালান, একই গতিতে চালাতে পারবেন না। ব্রেক দিতেই হবে। যারা অনেক ভাগ্যবান, তারা চোট ছাড়া অনেক দিন খেলে যেতে পারে। (তবে) বেশির ভাগ পেস বোলারেরই এমন (চোট) থাকে। জানি না আবার কয় দিন খেলতে পারব। পারফরম্যান্স ও চোটের ব্যাপার আছে। চেষ্টা করছি, কী হবে তা কারও হাতে নেই।’
সাইফউদ্দিন যখন সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচটা খেলেছেন তখন থেকে বর্তমান বাংলাদেশ দলে অনেক পরিবর্তন। বিশেষ করে কোচিং স্টাফে। পেস বোলিং কোচ হিসেবে নতুন করে যুক্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি অ্যালান ডোনাল্ড। ডোনাল্ডের সঙ্গে ইতোমধ্যেই হাই-হ্যালো হয়েছে সাইফের। তবে কাজ করার সুযোগ হয়নি।
তরুণ পেস অলরাউন্ডার বলছেন, নতুন কোচ ডোনাল্ডের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন তিনি, ‘শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টটা চট্টগ্রামে খেলা হয়েছিল, ওখানে অনুশীলনে গিয়েছিলাম আমি। ওখানেই কিছুটা হাই-হ্যালো আলাপ হয়েছিল। কথা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যদি থাকি…ওনার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।’
১৬ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। তারপর ২ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৪ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- নবম পে স্কেলের দ্রুত প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির সুদৃষ্টি চাইলেন সরকারি কর্মচারীরা
