| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অবিশ্বাস্য বোলিংয়ে নিজেকে নতুন করে চেনালেন পুরান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১২ ২০:১৭:৪৪
অবিশ্বাস্য বোলিংয়ে নিজেকে নতুন করে চেনালেন পুরান

সত্যিই অবিশ্বাস্য। এতদিন যাকে আগ্রাসী ব্যাটার আর ক্ষিপ্র ফিল্ডার আর উইকেট-রক্ষক হিসেবে চিনতেন সেই পুরান আজ দেখিয়েছেন তার দুর্ধর্ষ বোলিং। সাম্প্রতিক চলমান সিরিজে পাকিস্তানের বিপক্ষে সিরিজ আগেই হেরেছেন।

আজ নিয়ম রক্ষার ম্যাচে আগে ব্যাট করতে নেমেছে স্বাগতিকরা। প্রথম ম্যাচের মতো আজও বড় রান করে বিপদে ফেলার চেষ্টায় ছিল পাক ব্যাটাররা। কিন্তু সেটা এখন কষ্টসাধ্য হয়ে দাঁড়ালো।

আন্তর্জাতিক ক্রিকেটে আজকের ম্যাচের আগে ৯৯ ম্যাচে মাত্র তিনটি বল করেছিলেন পুরান। ২০২১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিতে ৩ বলে দিয়েছিলেন ৬ রান।

সেই পুরান আজ বল হাতে নিয়েই চমকে দিলেন পাকিস্তানকে। অফ স্পিনে ১০ ওভার বোলিং করে মাত্র ৪৮ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। উইকেট গুলো ফখর জামান (৩৫), ইমাম উল-হক (৬২), মোহাম্মদ রিজওয়ান (১১) এবং মোহাম্মদ হারিস (০)।

পুরানের অফ স্পিন ভেলকিতে দিশেহারা পাকিস্তান একরকম ধুঁকছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৩৩ ওভারে ৫ উইকেটে ১৫৫ রান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...