ফিফা র্যাংকিং প্রকাশ, জেনে নিন বাংলাদেশ দলের অবস্থান
এশিয়ান কাপ বাছাইপর্বের দুই ম্যাচ হেরে ফিফা র্যাংকিংয়ে চার ধাপ নেমে গেছে বাংলাদেশ ফুটবল দল। যার ফলে প্রায় সাড়ে তিন বছর পর আবারও ১৯০'র ঘরে ঢুকলো লাল সবুজরা।
ফিফার সবশেষ আপডেট অনুযায়ী গত ৩১ মার্চ বাংলাদেশের র্যাংকিং ছিল ১৮৮তম। তখন রেটিং পয়েন্ট ছিল ৯০৩.৯৮। কিন্তু এখন দুইটি প্রতিযোগিতামূলক ম্যাচ হেরে ১১.৯৯ রেটিং হারিয়েছে বাংলাদেশ।
ফলে ১১ জুন পর্যন্ত ৮৯১.৯৯ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ১৯২তম। ফিফার র্যাংকিং অ্যালগরিদম বিশ্লেষণ করে এ খবর জানিয়েছে ফুটি র্যাংকিংস। সবশেষ ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ১৯০ বা এর পেছনে ছিল বাংলাদেশ।
সে বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশের অবস্থান ছিল ১৯২তম। পরে একই বছরের এপ্রিলে প্রকাশিত র্যাংকিংয়ে ১৮৮'তে উঠে আসে বাংলাদেশ। এরপর গত ৪০ মাসে আর ১৯০-র ঘরে নামেনি বাংলাদেশ।
অবশ্য ফুটি র্যাংকিংস অনুযায়ী, বাংলাদেশ এখন ১৯২তম হলেও, ফিফার ওয়েবসাইটে ৩১ মার্চের পর আর আপডেট না আসায় বাংলাদেশকে দেখা যাচ্ছে ১৮৮ নম্বরেই। তবে নতুন আপডেটেই অদলবদল ঘটবে এই র্যাংকিংয়ে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
