| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেকিং নিউজঃ আইপিএলের প্রতি ম্যাচের জন্য যত কোটি রুপি চায় বিসিসিআই

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১২ ১৭:৩৭:৫০
ব্রেকিং নিউজঃ আইপিএলের প্রতি ম্যাচের জন্য যত কোটি রুপি চায় বিসিসিআই

ভারতের এই টুর্নামেন্টের আয়ও। আইপিএলের আয়ের বড় একটি অংশ আসে সম্প্রচার সত্ব থেকে।

স্টার ইন্ডিয়ার সঙ্গে চুক্তি শেষ হওয়ায় নতুন সম্প্রচারক প্রতিষ্ঠান খুঁজছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। যেখানে পরবর্তী চক্রে প্রতিটি ম্যাচের জন্য সম্প্রচারক প্রতিষ্ঠানের কাছে ১০০ কোটি রুপি দাবি করেছে দেশটির ক্রিকেট বোর্ড। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১১২ কোটি। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকবাজ।

২০১৭ সালে স্টার ইন্ডিয়ার সঙ্গে পাঁচবছরের জন্য চুক্তি করেছিল বিসিসিআই। যেখানে ম্যাচ প্রতি ৯০ লাখ ডলার পেয়েছিল তারা। স্টার ইন্ডিয়ার সঙ্গে চুক্তি পর বিশ্বের চতুর্থ দামি লিগে পরিণত হয়েছিল আইপিএল। তবে এবারের চাওয়া পূরণ হলে দুইয়ে উঠে আসবে টুর্নামেন্টটি।

পেছনে ফেলবে ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) ও মেজর লিগ বেসবল (এমবিএল) মতো টুর্নামেন্টকে। প্রতিটি ম্যাচের জন্য ১ কোটি ১০ লাখ ডলার আয় করে ইপিএল। এমবিএলের আয়ের পরিমাণটাও কাছাকাছি। এদিকে সবার উপরে থাকা ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) আয় ১ কোটি ৭০ লাখ ডলার।

ইপিএলের মতো টুর্নামেন্টকে দুইয়ে উঠে আসতে পারলে আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেটের জন্য বড় লাফ হ বলে মনে করেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এনএফএলে ম্যাচপ্রতি সম্প্রচারকের খরচ হয় ১ কোটি ৭০ লাখ ডলার। এটা খেলাধুলার যেকোনো লিগের জন্য সর্বোচ্চ। ১ কোটি ১০ লাখ টাকা আয় নিয়ে এরপর আছে ইপিএল। এমবিএলের খরচও এর কাছাকাছিই।

‘আমরা শেষ পাঁচ বছরের চক্রে প্রতি আইপিএল ম্যাচে ৯০ লাখ ডলার পেয়েছি। এবার প্রতি আইপিএল ম্যাচের জন্য বিসিসিআই ন্যূনতম ভিত্তি মূল্য নির্ধারণ করেছে ১ কোটি ২০ লাখ ডলার। তখন শুধু এনএফএলের পেছনে থাকব আমরা। বৈশ্বিক পরিমণ্ডলে এটা হবে ক্রিকেটের জন্য বড় এক লাফ।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...