| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

এবার সমালোচনার মাঝে অধিনায়ক পন্ত পাশে পেলেন ভুবিকে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১২ ১৭:২২:২০
এবার সমালোচনার মাঝে অধিনায়ক পন্ত পাশে পেলেন ভুবিকে

ভারতের নাগাল থেকে ম্যাচ বের করে নিয়ে যায়। এই ম্যাচের পরেই ঋষভ পন্তের অধিনায়কত্ব ঘিরে সমালোচনার ঝড় উঠে।

লোকেশ রাহুল সিরিজ থেকে ছিটকে যাওয়ায় প্রথমবার জাতীয় দলের অধিনায়কত্ব করছিলেন পন্ত। তবে ভারতীয় অধিনায়কের বোলিং পরিবর্তন, বিশেষত আইপিএলের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক যুজবেন্দ্র চাহালকে মাত্র ২.১ ওভার বল করানোর ফলেই আশিস নেহরা, জাহির খানের মতো ভারতীয় প্রাক্তনীরা তুলোধোনা করেছিলেন পন্তকে। রবিবার (১২ জুন) কটকে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামছে ভারত। তার আগে পন্ত পাশে পেলেন দলের অভিজ্ঞ বোলার ভুবনেশ্বর কুমারকে।

ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে ভুবনেশ্বর পন্তের কাঁধ থেকে দোষের বোঝা সরিয়ে দাবি করেন, দলের বোলাররাই দলকে ডুবিয়েছেন। এখানে পন্তের করার মতো কিছুই ছিল না। ভুবনেশ্বর বলেন, ‘ঋষভ পন্ত একজন তরুণ অধিনায়ক এবং ভারতের হয়ে প্রথমবার অধিনায়কত্ব করছিল। সবাই তো এমন ভুলত্রুটি করে। আমি নিশ্চিত পরের ম্যাচ ও নিজেকে শুধরে নেবে। তবে অধিনায়ক ততটাই ভাল হয়, যতটা তার দল হয়। আমরা ভাল করতে পারিনি। ওর সিদ্ধান্তের ফলে উইকেট এলে ওকে সবাই বাহবা দেবে, আর উল্টোটা হলে সমালোচনা আসবেই। তবে বোলাররা ভাল না করলে অধিনায়কের কী করার আছে। আমদের বোলিং বিভাগই পারফর্ম করতে পারেনি।’ দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের বোলিং শুধরায় নাকি, এখন সেটাই দেখার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...