| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

দুই ম্যাচ হেরে চরম দুঃসংবাদ পেলো বাংলাদেশ দল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১২ ১৪:৪৩:১৩
দুই ম্যাচ হেরে চরম দুঃসংবাদ পেলো বাংলাদেশ দল

আশিয়া কাপের বাছাইপর্বের দুই ম্যাচ হেরে ফিফা র‍্যাংকিংয়ে চার ধাপ নেমে গেছে বাংলাদেশ ফুটবল দল। যার ফলে প্রায় সাড়ে তিন বছর পর আবারও ১৯০'র ঘরে ঢুকলো লাল সবুজরা।

ফিফার সবশেষ আপডেট অনুযায়ী গত ৩১ মার্চ বাংলাদেশের র‍্যাংকিং ছিল ১৮৮তম। তখন রেটিং পয়েন্ট ছিল ৯০৩.৯৮। কিন্তু এখন দুইটি প্রতিযোগিতামূলক ম্যাচ হেরে ১১.৯৯ রেটিং হারিয়েছে বাংলাদেশ।

ফলে ১১ জুন পর্যন্ত ৮৯১.৯৯ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ১৯২তম। ফিফার র‍্যাংকিং অ্যালগরিদম বিশ্লেষণ করে এ খবর জানিয়েছে ফুটি র‍্যাংকিংস। সবশেষ ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ১৯০ বা এর পেছনে ছিল বাংলাদেশ।

সে বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশের অবস্থান ছিল ১৯২তম। পরে একই বছরের এপ্রিলে প্রকাশিত র‍্যাংকিংয়ে ১৮৮'তে উঠে আসে বাংলাদেশ। এরপর গত ৪০ মাসে আর ১৯০-র ঘরে নামেনি বাংলাদেশ।

অবশ্য ফুটি র‍্যাংকিংস অনুযায়ী, বাংলাদেশ এখন ১৯২তম হলেও, ফিফার ওয়েবসাইটে ৩১ মার্চের পর আর আপডেট না আসায় বাংলাদেশকে দেখা যাচ্ছে ১৮৮ নম্বরেই। তবে নতুন আপডেটেই অদলবদল ঘটবে এই র‍্যাংকিংয়ে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...