| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

স্টার্কের পর এবার মার্শকে নিয়েও নতুন বিপদে অস্ট্রেলিয়া

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১১ ২২:০৩:৫৬
স্টার্কের পর এবার মার্শকে নিয়েও নতুন বিপদে অস্ট্রেলিয়া

শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। ম্যাচের আগে মার্শের ছিটকে যাওয়ার কথা জানা যায়।

শেষ টি-টোয়েন্টি থেকে আগেই ছিটকে গিয়েছিলেন মিচেল স্টার্ক। আঙ্গুলের চোটে তিনি খেলতে পারেননি দ্বিতীয় টি-টোয়েন্টিতেও।

ওয়ানডে সিরিজের শুরুর দিকে অভিজ্ঞ এই বাঁহাতি পেসারকে পাওয়া নিয়েও রয়েছে শঙ্কা। কেন রিচার্ডসন ও জাই রিচার্ডসনকে তার কাভার হিসেবে ওয়ানডে দলে ডাকা হয়েছে।

কলম্বোয় গত বুধবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে চোটে পড়েন মার্শ। ম্যাচটি ৩ উইকেটে জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজও নিশ্চিত করে সফরকারীরা। শেষ টি-টোয়েন্টিতে মার্শের জায়গায় খেলছেন জশ ইংলিস।

মার্শ এখন শ্রীলঙ্কাতেই দলের সঙ্গে থেকে পুনর্বাসন চালিয়ে যাবেন। কারণ দুই ম্যাচের টেস্ট সিরিজেও অস্ট্রেলিয়া স্কোয়াডের অংশ তিনি। ওয়ানডে সিরিজ শেষে এ মাসের শেষ দিকে শুরু হবে টেস্ট সিরিজটি। অবশ্য ক্যামেরন গ্রিন ফিট থাকলে মার্শের খেলার সম্ভাবনা কমই।

মার্শ সব শেষ টেস্ট খেলেছিলেন ২০১৯ সালের সেপ্টেম্বরে। গত বছর জুলাইয়ের পর খেলেননি ওয়ানডেও। চোটের কারণে আইপিএলের আগে পাকিস্তান সফরেও খেলতে পারেননি তিনি। পাল্লেকেলেতে শনিবার শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। ম্যাচের আগে মার্শের ছিটকে যাওয়ার কথা জানা যায়।

শেষ টি-টোয়েন্টি থেকে আগেই ছিটকে গিয়েছিলেন মিচেল স্টার্ক। আঙ্গুলের চোটে তিনি খেলতে পারেননি দ্বিতীয় টি-টোয়েন্টিতেও।

ওয়ানডে সিরিজের শুরুর দিকে অভিজ্ঞ এই বাঁহাতি পেসারকে পাওয়া নিয়েও রয়েছে শঙ্কা। কেন রিচার্ডসন ও জাই রিচার্ডসনকে তার কাভার হিসেবে ওয়ানডে দলে ডাকা হয়েছে।

কলম্বোয় গত বুধবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে চোটে পড়েন মার্শ। ম্যাচটি ৩ উইকেটে জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজও নিশ্চিত করে সফরকারীরা। শেষ টি-টোয়েন্টিতে মার্শের জায়গায় খেলছেন জশ ইংলিস।

মার্শ এখন শ্রীলঙ্কাতেই দলের সঙ্গে থেকে পুনর্বাসন চালিয়ে যাবেন। কারণ দুই ম্যাচের টেস্ট সিরিজেও অস্ট্রেলিয়া স্কোয়াডের অংশ তিনি। ওয়ানডে সিরিজ শেষে এ মাসের শেষ দিকে শুরু হবে টেস্ট সিরিজটি। অবশ্য ক্যামেরন গ্রিন ফিট থাকলে মার্শের খেলার সম্ভাবনা কমই।

মার্শ সব শেষ টেস্ট খেলেছিলেন ২০১৯ সালের সেপ্টেম্বরে। গত বছর জুলাইয়ের পর খেলেননি ওয়ানডেও। চোটের কারণে আইপিএলের আগে পাকিস্তান সফরেও খেলতে পারেননি তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...