| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের আগে ভক্তদের জন্য চরম দু:সংবাদ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১১ ২০:০১:৪৬
বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের আগে ভক্তদের জন্য চরম দু:সংবাদ

পূর্ণাঙ্গ এই সফরের টিভি সম্প্রচার স্বত্ব পায়নি বাংলাদেশি কোনো টিভি চ্যানেল। এই সিরিজে সম্প্রচার স্বত্ব পেয়েছে টোটাল স্পোর্টস মার্কেটিংয়ের (টিএসএম)। জানা গেছে বেশ কয়েকদিন ধরে তাদের সাথে দ্বন্দ্ব রয়েছে বাংলাদেশি টিভি চ্যানেলের। এখনো টিসিএম থেকে এখন পর্যন্ত দেশি কোনো টিভি চ্যানেল সম্প্রচার স্বত্ব কেনেনি।

তবে এই ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিছু করার নেই বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। আজ শনিবার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন,

“আসলে আমরা যখন কোনো সিরিজ খেলতে দেশের বাইরে যাই, তখন সেটা পুরোটা নির্ভর করে সেই দেশের বোর্ড ও তাদের ব্রডকাস্টারদের উপর। এখানে বিসিবির কোনো হাত থাকে না। আমরা কেবল অনুরোধ করতে পারি সংশ্লিষ্ট বোর্ডকে যেন আমাদের দেশে সম্প্রচার করতে পারে। এ ছাড়া আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু করার থাকে না।”

তানভীরের আশা দেশি কোনো টিভি চ্যানেল দর্শকদের জন্য খেলা দেখার ব্যবস্থা করবে। তানভীর বলেন, “তবে আমি আশা করছি আমাদের যেসব চ্যানেল আছে, খেলা সম্প্রচারের সাথে জড়িত তারা কোনো উপায় বের করে আমাদের জনগণের জন্য একটা ব্যবস্থা বের করবে।”

এদিকে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস জানিয়েছে এবার টি- স্পোর্টসে খেলা দেখানোর সম্ভাবনা ক্ষীণ। আছে দেশের একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে টি- স্পোর্টসে এক কর্মকর্তা জানিয়েছেন,

“অভ্যন্তরীণ কিছু জটিলতার কারণে সমস্যা হচ্ছে। সম্প্রচারের সম্ভাবনা ক্ষীণ।” এছাড়া গাজী টেলিভিশনও বাংলাদেশের খেলা সম্প্রচার করে। এবার তারাও খেলা দেখাতে আগ্রহী নয়। তবে কেউ না দেখালে শেষ মুহূর্তে গাজী টেলিভিশনের এগিয়ে আসার কথা রয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...