| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

মিচেলের বিশাল ছক্কা গিয়ে পড়লো দর্শকের গ্লাসে, মুহূর্তেই ভিডিও ভাইরাল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১১ ১৯:৩৯:০৫
মিচেলের বিশাল ছক্কা গিয়ে পড়লো দর্শকের গ্লাসে, মুহূর্তেই ভিডিও ভাইরাল

অপ্রত্যাশিত এমন ঘটনায় হকচকিয়ে যায় সেই মহিলা। সেটি তাঁর চোখমুখ থেকেই পরিষ্কার। ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচের প এই ঘটনাটি ঘটে। আর এই ঘটনার ভিডিয়ো ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। যা রীতিমতো ভাইরাল। ভিডিয়োটির ক্যাপশনে লেখা হয়েছে ‘নিউ ড্রিঙ্ক প্লিজ’। যাইহোক ভাগ্যিস কারও কোনও ক্ষতি হয়নি।

লং অনে ফিল্ডিং করছিলেন ম্যাথু পটস। তিনিই সতীর্থদের ইঙ্গিত করে বোঝান, মিচেলের বল সরাসরি কারও গ্লাসে গিয়ে পড়েছে। ইংল্যান্ড ক্রিকেটের সাপোর্টার গ্রুপ বার্মি আর্মি পরে টুইট করে জানায়, কিউয়ি দলের তরফে ওই মহিলাকে নতুন বিয়ারের ব্যবস্থা করে দিয়েছে রিপ্লেসমেন্ট হিসেবে। ম্যাচের শেষে পানীয় নষ্ট করার জন্য ডারিল মিচেল ওই মহিলার কাছে এসে হাসি মুখে ক্ষমা চেয়ে নেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে অসাধারণ ফর্মে রয়েছেন ডারিল মিচেল। প্রথম টেস্টে লর্ডসে শতরান করেন তিনি। ট্রেন্ট ব্রিজের প্রথম দিন শেষে ৮১ রানে অপরাজিত রয়েছেন। তাঁর ইনিংসে রয়েছে নয়টি চার এবং দু’টি ছয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...