| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আইয়ারের ভুল ধরিয়ে দিলেন ওয়াসিম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১১ ১৯:২৬:২১
আইয়ারের ভুল ধরিয়ে দিলেন ওয়াসিম

প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ২৭ বলে ৩৬ রান করেছেন আইয়ার। এর মধ্যে স্পিনারদের বিপক্ষে হাঁকিয়েছেন তিনটি ছক্কা। বিপরীতে পেসারদের বিপক্ষে তিনি নিতে পেরেছেন কেবল ১৩ রান। এমন পারফরম্যান্সের পর আইয়ারকে ব্যাটিংয়ের কৌশল বদলানোর পরামর্শ দিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার জাফর।

তিনি বলেন, 'যদি ভবিষ্যতের কথা ভাবেন, তাহলে তাকে কিছু শটে উন্নতি করতে হবে। তাকে পেসারদের বিপক্ষে আক্রমণাত্মক হতে হবে। সে সেরা চারে ব্যাট করবে। সে এমন কেউ নয় যে নিচের দিকে ব্যাট করবে। তাই তাকে নিজের খেলার উন্নতি করতে হবে, বিশেষ করে পেসারদের বিপক্ষে বাউন্ডারি হাঁকাতে হবে। তাহলে তার ইনিংস আরও ভালো হবে। ১০-১৫ রান বেশি হবে যদি কয়েকটি বাউন্ডারি বেশি মারতে পারে।'

আইয়ার স্পিনারদের বিপক্ষে ১৫০ স্ট্রাইক রেটে খেলে থাকেন। যদিও পেসারদের বিপক্ষে তার স্ট্রাইক রেট ১৩০ এর আশেপাশে। সদ্য সমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরে পেসারদের বিপক্ষে আইয়ারের স্ট্রাইক রেট ছিল ১২০ এর আশেপাশে। ব্যাটিংয়ে উন্নতির জন্য রাহুল দ্রাবিড়ের সঙ্গে কাজ করারও পরামর্শ দিয়েছেন তিনি।

জাফর বলেন, 'আমরা জানি যে এ বছর বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়ায়। সেখানে তাকে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, সেখানে স্পিনারদের চেয়ে অনেক বেশি পেসারদের বিপক্ষে খেলতে হবে। তাই তার কাজ করার জন্য দুই মাসের মতো সময় পাবে। সে দারুণ খেলয়াড়, সে রাহুল দ্রাবিড়ের সঙ্গে কাজ করতে পারবে এবং খুঁজে বের করতে হবে কিভাবে সে নিজের খেলার উন্নতি করবে।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...