| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

মেসি-নেইমারদের কোচ হওয়ার গুঞ্জন মুখ খুললেন জিদানের এজেন্ট

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১১ ১৩:০৩:১৫
মেসি-নেইমারদের কোচ হওয়ার গুঞ্জন মুখ খুললেন জিদানের এজেন্ট

স্প্যানিশ এক গনমাধ্যম মুন্দো দেপোর্তিভো, মার্কাসহ অনেক স্বনামধন্য সংবাদমাধ্যমেই ছাপানো হয়েছে এ খবর। তবে এসব খবরকে পুরোপুরি ভিত্তিহীন হিসেবে জানালেন জিদানের এজেন্ট অ্যালান মিগলিয়াসিও। তিনি জানিয়েছেন, পিএসজির কারও সঙ্গেই কোনো কথা হয়নি তাদের।

গত ৩০ বছর ধরে জিদানের পরামর্শকের দায়িত্বও পালন করা অ্যালান ফরাসি সংবাদমাধ্যমে লা ইকুইপকে বলেছেন, ‘যেসব গুঞ্জন শোনা যাচ্ছে, সবগুলোই ভিত্তিহীন। এখন পর্যন্ত আমিই জিদানের একমাত্র প্রতিনিধি এবং আমি বা জিদান- কারও সঙ্গে পিএসজি মালিকের সরাসরি যোগাযোগ হয়নি।’

শুধু তাই নয়, জিদানের কাতার সফর নিয়ে পিএসজির মালিক তথা কাতার আমিরের কোনো আগ্রহ আদৌ আছে কি না তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন অ্যালান। তিনি সোজাসাপটাই জানিয়েছেন, শেখ তামিম নিশ্চিতভাবেই সোশ্যাল মিডিয়া ও মিডিয়া দেখে কোনো সিদ্ধান্ত নেবেন না।

অ্যালানের ভাষ্য, ‘আমার তো স্পষ্ট সংশয় আছে। নিশ্চিতভাবেই কাতারের আমি শেখ তামিম বিন হামাদ আল থানি সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যম দেখে নিজের কার্যক্রম সম্পন্ন করেন না বা ভবিষ্যতের সিদ্ধান্ত নেন না। আমি জানি না তিনি আদৌ জিদানের কাতার সফর নিয়ে আগ্রহী কি না।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...