| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

অদ্ভুত এক ভুলে অতিরিক্ত ৫ রান পেনাল্টি গুনলেন বাবর আজম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১১ ১১:৫৮:১৮
অদ্ভুত এক ভুলে অতিরিক্ত ৫ রান পেনাল্টি গুনলেন বাবর আজম

গতকাল রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডের প্রথম বলের ঘটনা সেটি। বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজের বল স্কয়ার লেগে দিকে ঠেলে রান নিতে ছোটেন আলজারি জোসেফ। একটি রান অনায়াসেই হয়। কিপার মোহাম্মদ রিজওয়ান ছুটে যান ফিল্ডিং করতে।

বেশির ভাগ কিপার ফিল্ডিং করার সময় কিপিং গ্লাভস খুলে ফেলেন। রিজওয়ানও এক হাতের গ্লাভ খুলে মাঠে রেখে ফিল্ডিং করতে ছোটেন। অন্য পাশ থেকে বাবর আজম ছুটে আসেন স্টাম্পের পেছনে কিপারের জায়গায়, রিজওয়ানের থ্রো করা বল সংগ্রহ করতে। তখন মাঠে পড়ে থাকা গ্লাভটি হাতে পরে ফেলেন বাবর, রিজওয়ানের থ্রো থেকে বল হাতে জমান তিনি গ্লাভ পরা ওই হাতেই।

আম্পায়ারদের তা চোখ এড়ায়নি। নিয়ম অনুযায়ী, উইকেট কিপার ছাড়া আর কোনো ফিল্ডার গ্লাভস পরতে পারেন না। তাই পেনাল্টি দেওয়া হয় ৫ রান।

বাবরের ভুলে অবশ্য বড় কোনো খেসারত দিতে হয়নি দলকে। ম্যাচ তো পাকিস্তানের মুঠোতেই ছিল। ২৭৬ রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ওই বলের আগে ৭ উইকেটে ১৩১। একটু পরই ১৫৫ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা। ১২০ রানের জয়ে সিরিজ জয়ও নিশ্চিত করে পাকিস্তান।

বাবর এ দিন করেন ৭৭ রান। টানা চার ওয়ানডে ইনিংসে সেঞ্চুরির বিশ্বরেকর্ড তিনি ছুঁতে পারেননি স্রেফ ২৩ রানের জন্য। তবে টানা আন্তর্জাতিক ইনিংসে ফিফটি ছোঁয়ার রেকর্ড ঠিকই গড়েন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...