| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

শেষ মুহূর্তে এমবাপের দুর্দান্ত গোলে কপাল পুড়লো অস্ট্রিয়ার

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১১ ১১:৪৩:৫১
শেষ মুহূর্তে এমবাপের দুর্দান্ত গোলে কপাল পুড়লো অস্ট্রিয়ার

শুক্রবার রাতে অস্ট্রিয়ার মাঠে খেলতে গিয়ে হারতেই বসেছিল ফ্রান্স। এমবাপের ৮৩ মিনিটের গোলে কোনোমতে এক পয়েন্ট নিয়ে বাড়ি ফিরেছে। অবশ্য তাতেও পয়েন্ট টেবিলে তাদের অবস্থানের পরিবর্তন ঘটেনি। চার দলের গ্রুপে সবার নিচেই রয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা।

তাই বলে এমন নয় যে, স্বাগতিকদের বিপক্ষে চাপে পিষ্ট ছিল ফরাসিরা। বরং পুরো ম্যাচে প্রায় ৭০ শতাংশ সময় বলের দখল নিজেদের কাছে রেখে অন্তত ১৫ বার গোলের চেষ্টা করে তারা। যার মধ্যে সাতটি শটই লক্ষ্য বরাবর রাখে তারা। কিন্তু ৮৩ মিনিটের আগে একবারও মেলেনি সফলতা।

ফ্রান্সের একের পর এক আক্রমণ ঠেকাতে পাল্টা আক্রমণের পরিকল্পনা সাজান স্বাগতিক দলের কোচ রালফ রাংগনিক। সেই পরিকল্পনায় দ্বিতীয় চেষ্টায়ই সফল তারা। ম্যাচের ৩৭ মিনিটের মাথায় ডিফেন্ডারের দুই পায়ের ফাঁক দিয়ে দারুণ পাস দেন কনরাড লাইমার। ছয় গজ বক্সের মুখ থেকে সহজেই বাকি কাজ সাড়েন আন্দ্রে ওয়াইম্যান।

এই এক গোলের লিড নিয়েই জয়ের সম্ভাবনা দেখছিল অস্ট্রিয়া। সেভাবেই এগোচ্ছিল ম্যাচ। কিন্তু শেষ বাঁশি বাজার মিনিট সাতেক আগে স্বাগতিকদের স্বপ্নভঙ্গ করেন এমবাপে। মাঠে নামার ২০ মিনিটের মাথায় ক্রিস্টোফার এনকুকুর থ্রু বল ধরে জোরালো শটে প্রতিপক্ষের জাল কাঁপান সময়ের অন্যতম সেরা এই তারকা।

নেশন্স লিগের এ লিগের এক নম্বর গ্রুপে তিন ম্যাচে দুই ড্র ও এক পরাজয়ে মাত্র ২ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে ফ্রান্স। সমান ম্যাচে এক জয়, এক পরাজয় ও এক ড্রয়ে চার পয়েন্ট নিয়ে দুইয়ে অস্ট্রিয়া। ক্রোয়েশিয়ার ঝুলিতেও রয়েছে সমান ৪ পয়েন্ট। শীর্ষে থাকা ডেনমার্কের সংগ্রহ ছয় পয়েন্ট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...