| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

১৪০ রানে অপরাজিত তামিম, শন্তের হাফসেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাঙ্গাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১১ ১১:০৮:০৮
১৪০ রানে অপরাজিত তামিম, শন্তের হাফসেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাঙ্গাদেশ

শুরুতেই বাংলাদেশ ক্রিকেট দল ব্যাট করতে নেমে শুরুতেই সাজঘরে ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয়। লুইসের বলে উইকেট রক্ষকের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন সাজঘরে। জয়ের বিদায়ের পর নাজমুল হোসেন শান্তকে নিয়ে তামিম ইকবাল জুটি বাঁধেন ১৪২ রানের। শান্ত অর্ধশতক তুলে ৫৪ রান করে বিদায় নেন ম্যাকসয়েনের বলে ক্যাচ দিয়ে

টাইগার দলের টপ-অর্ডারের দুই ব্যাটারের বিদায়ের পর মুমিনুল হকও বিদায় নেন রানের খাতা খোলার আগে। সাকিবের অনুপস্থিতিতে এই ম্যাচে নেতৃত্ব দেয়া লিটন দাসও ব্যর্থ হন। মাত্র ৪ রান করে ফিরতে হয় সাজঘরে।

তবে একপাশ আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন তামিম ইকবাল। লিটনের বিদায়ের পর ইয়াসির আলী ব্যাট করতে নামলেও আঘাত পেয়ে মাঠ ছাড়েন ১১ রানের মাথায়। মেহেদী হাসান মিরাজ ফেরেন ৭ রান করে।

প্রথম দিনে বাংলাদেশ ৮২.৫ ওভার ব্যাট করে ৬ উইকেটে তুলেছে ২৭৪ রান। মোসাদ্দেক হোসেন ৬ রানে ও দারুণ ফর্মে থাকা তামিম অপরাজিত রয়েছেন ১৪০ রানে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...