| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

চিলির অভিযোগ খারিজ, বিশ্বকাপে কপাল খুলল ইকুয়েডরের

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১১ ১০:৩৮:৫৬
চিলির অভিযোগ খারিজ, বিশ্বকাপে কপাল খুলল ইকুয়েডরের

ইকুয়েডরের এই বিষয় নিয়ে আনুষ্ঠানিক বিবৃতিতে ফিফা জানিয়ে দিয়েছে, চিলির অভিযোগের কোনো প্রমাণ পায়নি তারা। তাই লাতিন অঞ্চলের বাছাইয়ে ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ের সঙ্গে ইকুয়েডরই থাকছে সরাসরি বিশ্বকাপের টিকিট পাওয়া দল হিসেবে। অর্থাৎ তাদের বিশ্বকাপ খেলতে আর কোনো বাধা নেই।

বিশ্বকাপের আনুষ্ঠানিক সূচিও প্রকাশ হয়ে যাওয়ার পর গত মাসে চিলিয়ান ফুটবল ফেডারেশন দাবি করে, ইকুয়েডরের হয়ে বাছাইপর্বে আটটি ম্যাচ খেলা ডিফেন্ডার বাইরন ডেভিড ক্যাস্টিলো সেগুরা মূলত কলম্বিয়ান। যার জন্ম হয়েছে ১৯৯৫ সালে, কলম্বিয়ার টুমাকোয়।

তবে ইকুয়েডর তাদের কাগজপত্রে উল্লেখ করেছে, ১৯৯৮ সালে ইকুয়েডরের শহর প্লায়াসেই জন্মগ্রহণ করেছেন বাইরন। এটি নিয়েই সৃষ্টি হয় ধোঁয়াশা। অবশেষে দুই পক্ষের সরবরাহকৃত সকল তথ্য-প্রমাণ পুনরায় পর্যালোচনা করে ইকুয়েডরের পক্ষেই রায় দিয়েছে ফিফা।

অবশ্য চিলি চাইলে আবারও আবেদন করতে পারবে এ বিষয়ে। সেই পথও খোলা রেখে ফিফা। তবে আপাতত ফিফার সিদ্ধান্ত জানার পর ইকুয়েডর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ফ্রান্সিসকো এগাস উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘ক্রীড়াক্ষেত্রে আজ ন্যায় বিচার হলো। আমরা সব সময় জানতাম, আমরা ঠিক ছিলাম।’

উল্লেখ্য, লাতিন অঞ্চলের বাছাইয়ে ২৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ছিল ইকুয়েডর। বাইরনের খেলা ৮ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট পেয়েছে তারা। যদি চিলির অভিযোগ সত্য প্রমাণিত হতো, তাহলে এই ১৪ পয়েন্ট হারাতো তারা। সেক্ষেত্রে ইকুয়েডরের বিপক্ষে দুই ম্যাচের পয়েন্ট পেয়ে বিশ্বকাপ খেলার দুয়ার খুলতে পারতো চিলির জন্য।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ঢাকায় আসতে পারে ব্রাজিল, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ

ঢাকায় আসতে পারে ব্রাজিল, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার জাতীয় স্টেডিয়ামে ব্রাজিলের ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ কিংবা অন্য ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...