| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপের আগেই নতুন ঘোষণা দিলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১০ ২১:৩৭:২৯
এশিয়া কাপের আগেই নতুন ঘোষণা দিলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

আগামী ৩১ জুলাই শুরু হতে পারে এলপিএলের তৃতীয় আসর। কলম্বো এবং প্রেমাদাসায় আসরের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। আর সবঠিক থাকলে ২১ আগস্ট মেগা ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে শ্রীলঙ্কার সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের।

এসএলসির সভাপতি শাম্মি সিলভা বলেন, 'আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, লঙ্কা প্রিমিয়ার লিগের তৃতীয় আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। যা বিশ্বব্যাপী টি-২০ লিগ প্রতিযোগিতায় দারুণভাবে জায়গা করে নিয়েছে এবং এগিয়ে যাচ্ছে।'

এদিকে শ্রীলঙ্কায় চলছে অর্থনৈতিক ও রাজনৈতিক বিপর্যয়। ফলে এশিয়া কাপ শ্রীলঙ্কা থেকে সরিয়ে নেয়ার গুঞ্জন ছিল। সেক্ষেত্রে বাংলাদেশ বা সংযুক্ত আরব আমিরাতে এই টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন অনেকে। তবে শেষ পর্যন্ত শ্রীলঙ্কায় আয়োজন করতে যাচ্ছে।

আগামী ২৭ আগস্ট থেকে এশিয়া কাপের ১৮তম আসর শুরু হওয়ার কথা ছিল। তবে তা তিনদিন এগিয়ে ২৪ আগস্ট শুরুর কথা ভাবছে এসএলসি। এমনটা হলে এশিয়া কাপের পর্দা নামবে ১১ সেপ্টেম্বর।

আয়োজক শ্রীলঙ্কা ছাড়াও এবারের এশিয়া কাপে অংশ নেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান। সেই সঙ্গে কোয়ালিফায়ার খেলে উঠে আসা একটি দল অংশ নেবে ৬ দলের এই টুর্নামেন্টে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ও ...

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে এগিয়ে রয়েছে ব্রাজিল। খেলার ৩৫ মিনিট শেষ ...