| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

তিন ফরম্যাটেই খেলতে প্রস্তুত এই বাংলাদেশী ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১০ ১৭:৩৮:৩৫
তিন ফরম্যাটেই খেলতে প্রস্তুত এই বাংলাদেশী ক্রিকেটার

ক্রিকেটে নিজের জায়গাটা ইতোমধ্যেই পাকাপোক্ত করেছেন এই অফ স্পিনিং অলরাউন্ডার। কিন্তু ওয়ানডে ক্রিকেটে অভিষেক হলেও নিয়মিত দলে জায়গা পাচ্ছেন না। তবে যেকোনো সংস্করণেই দেশের হয়ে খেলতে প্রস্তুত তিনি।

গত বছরের মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় মেহেদির। কিউইদের ঘরের মাঠে সেই ম্যাচে উইকেট শূন্য থাকলেও বেশ মিতব্যায়ী বোলিং করেছিলেন তিনি। সেই সিরিজের তিন ম্যাচেই একদশে খেলেছেন। তবে এরপর আর সুযোগ মেলেনি তার।

ক্রিকফ্রেঞ্জিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মেহেদি বলেন, 'আমি সবসবময় প্রস্তুতই (ওয়ানডেতে খেলার জন্য) আছি। শুধুমাত্র ওডিআই না, তিন ফরম্যাটের ক্রিকেটের জন্যই (প্রস্তুত আছি)। যদি সুযোগ আসে চেষ্টা করবো ভালো পারফরম্যান্স করার।'

বাংলাদেশ সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছে গত মার্চে আফগানিস্তানের বিপক্ষে। মেহেদিও সর্বশেষ বাংলাদেশের হয়ে মাঠে নেমেছিলেন সেই টি-টোয়েন্টি সিরিজে। শুধুই টি-টোয়েন্টিতে খেলার কারণে এরপর আর আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাননি এই অলরাউন্ডার।

যদিও বাংলাদেশ ওয়ানডে এবং টেস্ট সিরিজ খেলেছে। তবে এই দুই সংস্করণে দলে জায়গা হয়নি তার। শুধু টি-টোয়েন্টিতে খেলার কারণে লম্বা সময় পরপর আন্তর্জাতিক ম্যাচ খেলেন মেহেদি। এভাবে বিরতি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মানিয়ে নেয়াটা তার জন্য কিছুটা হলেও কঠিন কাজ।

মেহেদি বলেন, 'আমি শুধু টি-টোয়েন্টি খেলি। সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছি আফগানিস্তানের সঙ্গে, এখানে তিন-চার মাসের একটা বিরতি হয়ে গেছে। তো এভাবে মানিয়ে নেয়া আসলে আমার জন্য কঠিন। তবে এটার জন্য মানসিকভাবে আমি প্রস্তুতি নিচ্ছি।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...