| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড পজিটিভ নিউজিল্যান্ডের অধিনায়ক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১০ ১৬:১৭:০৭
কোভিড পজিটিভ নিউজিল্যান্ডের অধিনায়ক

খেলা শুরুর আগের দিন করোনা টেস্টে পজিটিভ এসেছে উইলিয়ামসনের। যার ফলে আজ শুক্রবার (১০ জুন) নটিংহ্যামে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না এই কিউই অধিনায়কের। তার বদলে অধিনায়কত্বের ভার সামলাবেন টম ল্যাথাম।

উইলিয়ামসনকে ইতোমধ্যে পাঁচ দিনের বাধ্যতামূলক আইসোলেশনে রাখা হয়েছে। এদিকে উইলিয়ামসনের বদলে দলে ডাকা হয়েছে হামিস রাদারফোর্ডকে। যিনি এই মুহূর্তে লিচেস্টারশায়ারের হয়ে খেলছিলেন। অবশ্য আজ সকালে দলের সঙ্গে যুক্ত হওয়ার কথা রয়েছে এই ক্রিকেটারের।

এদিকে ম্যাচের আগে হুট করে উইলিয়ামসনের ছিটকে যাওয়াটা দলের জন্য অস্বস্তিকর জানিয়ে কিউই কোচ গ্যারি স্টেড বলেন, ‘গুরুত্বপূর্ণ ম্যাচের পূর্ব মুহূর্তে উইলিয়ামসনের ছিটকে যাওয়াটা দলের জন্য অস্বস্তিকর। ম্যাচটি না খেলতে পারায় সে হতাশ, আমাদের তার জন্য খারাপ লাগছে।’

এদিকে হামিশ রাদারফোর্ড আমাদের টেস্ট স্কোয়াডে আগে থেকেই ছিল। সে এখানে এসে টি-টোয়েন্টি ভাইটালিটি ব্লাস্টে লিচেস্টারশায়ারের হয়ে খেলবে।’

উইলিয়ামসনের ম্যাচের আগের দিন কিছু সিম্পটমস দেখা যাওয়াতে অ্যান্টিজেন টেস্ট করেন এই কিউই ক্রিকেটার। এরপরই হতাশার খবর পান উইলিয়ামসন। এদিকে কিউই অধিনায়ক ছাড়া দলটির আর সবাই শারীরিকভাবে সুস্থ আছে।

লর্ডসে প্রথম টেস্টে জো রুটের চতুর্থ ইনিংসে প্রথম শতকের কারণে ৫ উইকেটের জয় দেখেছিল ইংল্যান্ড। তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে নিউজিল্যান্ড।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...