| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

হঠাৎ বিশেষ কারনে যুক্তরাষ্ট্র যাচ্ছেন নান্নু

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১০ ১২:৩২:২৪
হঠাৎ বিশেষ কারনে যুক্তরাষ্ট্র যাচ্ছেন নান্নু

এমনকি মাঝে করোনার আক্রমণ শুরুর পর যে দলের সঙ্গে একজন করে বোর্ডের চিকিৎসক পাঠানো হতো, এবার তাও নেই। এখানেই শেষ নয়। ওয়েস্ট ইন্ডিজে টাইগারদের সঙ্গে বিসিবির মিডিয়া ম্যানেজারও পাঠানো হয়নি।

টিম ডিরেক্টের খালেদ মাহমুদ সুজন ও ট্যুর ম্যানেজার নাফিস ইকবালই শুধু দলের সঙ্গে গেছেন। এদিকে দলের সঙ্গে কোনো নির্বাচক না পাঠানোয় কাজ কমে গেছে নির্বাচকদের।

তাই প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু দীর্ঘ দিন পর ছুটে নিয়েছেন। শনিবার (১১ জুন) থেকে তিন সপ্তাহ ছুটিতে যাচ্ছেন প্রধান নির্বাচক। আজ রাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন নান্নু। সঙ্গে তার স্ত্রীও যাবেন।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর ছোট ভাই নিম্মুও আমেরিকা প্রবাসী। দীর্ঘ দিন ধরে আছেন যুক্তরাষ্ট্র। এছাড়া তার বড় ভায়রা জাতীয় দলের সাবেক ফুটবলার কোহিনুরও প্রায় তিন যুগ ধরে যুক্তরাষ্ট্র থাকেন।

ছুটিতে তাদের সঙ্গে সাক্ষাত করবেন নান্নু। শুক্রবার সকালে জাগো নিউজের সঙ্গে আলাপে নান্নু জানান, অনেকদিন পর তিন সপ্তাহ ছুটি নিয়ে আমেরিকা ঘুরতে যাচ্ছি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...