| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

‘আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে মন্তব্য করা কঠিন’- ক্রিশ্চিয়ান কারেম্বু

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৯ ২২:৫১:১৯
‘আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে মন্তব্য করা কঠিন’- ক্রিশ্চিয়ান কারেম্বু

ক্রিশ্চিয়ান কারেম্বুকে বিশেষত্ব দিয়েছে ১৯৯৮ সালে বিশ্বকাপ ট্রফি। বিশ্বের যেখানেই যান সেখানেই ১৯৯৮ সালের বিশ্বকাপের কথা উঠে। বাংলাদেশেও তাকে এই প্রশ্নের উত্তর দিতে হয়েছে, ‘সেই বিশ্বকাপে আমরা চ্যাম্পিয়ন হতে পারি, এটা কেউ ভাবেনি। আমরা ফ্রান্সের জন্য খেলেছিলাম। নিজেদের সেরাটা শতভাগ দেয়ায় চ্যাম্পিয়ন হয়েছি।’

বিশ্ব ফুটবলে অনেক ফুটবলারের বিশ্বকাপ ট্রফি থাকলেও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি নেই। এ দিক থেকেও নিজেকে ভাগ্যবান মনে করেন এই ফুটবলার, ‘দু’টি ট্রফিই গুরুত্বপূর্ণ। দু’টি বড় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের সদস্য হতে পেরে গর্বিত।’

বিশ্বকাপ ট্রফি নিয়ে বাংলাদেশে এসেছেন। আর কয়েক মাস পর কাতার বিশ্বকাপ। কাতার বিশ্বকাপে কোনো দলকে একক ফেভারিট দেখছেন না তিনি, ‘বিগত সময়ের মতো এই বিশ্বকাপেও আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স ফেভারিট।’ নিজ দেশ ফ্রান্স এবং আর্জেন্টিনা-ব্রাজিলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা কেমন এমন প্রশ্নের উত্তরে তিনি একটু মজা করে উত্তর দেন, ‘অবশ্যই আমার ফেভারিট ফ্রান্স। তবে আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে মন্তব্য করা কঠিন বাংলাদেশে। উভয় দলের সমান সমর্থক রয়েছে।’

মাত্র ২৪ ঘন্টার কিছু বেশি সময় অতিবাহিত হলেও এর মধ্যে বাংলাদেশের আন্তরিকতায় মুগ্ধ কারেম্বু, ‘গতকাল প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তারা খুবই আন্তরিক। এছাড়া গত এক দিনে অনেকের সাথে সাক্ষাৎ হয়েছে সবার ভালোবাসায় মুগ্ধ।’

বাংলাদেশে মানুষের সরাসরি আন্তরিকতা এখন দেখলেও বাংলাদেশের খাদ্য সম্পর্কে আগেই জানতেন, ‘বাংলাদেশের লিচু, আম সম্পর্কে আগেই কিছু ধারণা ছিল। যে দেশেই যাই আমি চেষ্টা করে ঘুরে দেখার।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...