ভবিষ্যৎবানীঃ কাতার বিশ্বকাপ জয়ীর নাম জানালেন কারেম্বু
বৃহস্পতিবার বাংলাদেশে ট্রফি ভ্রমণ উপলক্ষ্যে যে আয়োজনগুলো ছিল তার শেষ দিন। এই দিনই অনির্ধারিতভাবে তিনি হোটেল র্যাডিসনে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ সংবাদ সম্মেলন সঞ্চালন করেন।
গণমাধ্যমকে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন কারেম্বু। আগামী কাতার বিশ্বকাপে কোন দলগুলো ফেবারিট তা বলতে গিয়ে তিনি উল্লেখ করেছেন আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, স্পেন, ইংল্যান্ড ও ফ্রান্সের নাম। তার টপ ফেবারিট কোনটি, তা নির্দিষ্ট করে জানতে চাইলে নিজের দেশ ফ্রান্সের কথাই বললেন।
আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের কোনো দেশের এবারের বিশ্বকাপ জেতার সম্ভাবনা আছে কি না জানতে চাইলে কারেম্বু হেসে হেসে বলেন, 'বাংলাদেশের মানুষ ব্রাজিল ও আর্জেন্টিনাকে সমর্থন করে বেশি। তাই কোন নাম বলা যাবে না।'
এছাড়া কি অন্য দেশের সমর্থক আছে? পাশে বসা বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগের কাছে জানতে চান কারেম্বু। এ সময় মজা করে এই ফরাসি তারকা বলেন, ওহ। তাহলে ফ্রান্সের কোন সমর্থক নেই। বাফুফে সাধারণ সম্পাদক তখন বলেন- তাও আছে।
বাংলাদেশের মানুষের ফুটবল ও বিশ্বকাপের ট্রফি নিয়ে আগ্রহের প্রশংসা করেছেন এই ফরাসি তারকা। বাংলাদেশে এখন প্রচন্ড গরম তা উল্লেখ্ করে কারেম্বু বলেন, 'এখানে যখন নামলাম এবং মাটি স্পর্শ করলাম তখন টের পেলাম অনেক গরম।'
বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ের অভিজ্ঞতা আছে কারেম্বুর। এ দুটির মধ্যে কোনটি জেতা বেশি কঠিন? জবাবে কারেম্বু বলেছেন, 'দুটি টুর্নামেন্টই কঠিন। অংশ নেওয়া এবং জেতাও। তবে একজন ফুটবলার সবসময়ই চায় ফিফা ওয়ার্ল্ডকাপ খেলতে।’
ট্রফির দিকে ইঙ্গিত করে কারেম্বু বলেন, 'এই ট্রফি জিতলে সেই দেশের ফুটবলের উন্নয়ন ও প্রসারের জন্য বিশাল এক ব্যাপার।'
বাংলাদেশের আতিথেয়তা প্রসঙ্গে ফ্রান্সের সাবেক তারকা বলেন, 'তা দারুণ। এখানে এসে আম ও লিচু খেয়েছি। অনেক ভালো লেগেছে।'
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, এবার কি কাটবে অপেক্ষা
- ১০,০০০mAh ব্যাটারির Vivo V80 Lite আসছে ৩ সেপ্টেম্বর
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
