| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ঘরের মাঠে আফগানদের কাছে হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৯ ২১:৪৬:৫৩
ঘরের মাঠে আফগানদের কাছে হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে

শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে ১৩৫ রানে অলআউট হয়ে গিয়েছিল জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাট করতে পাঠায় আফগানিস্তান। ব্যাট করতে নেমে ৪২ রানেই ৪ উইকেট হারায় স্বাগতিকরা। ৪০ বলে ১৬ রান করে আউট হন ইনোসেন্ট কাইয়া। ৭৭ বল খেলে সর্বোচ্চ ৩৮ রান করে আউট হন সিকান্দার রাজা।

৪২ বলে ১৫ রান করে আউট হন রেগিস চাকাভা। রায়ান বার্ল ৩৭ বলে ২১ রান করে আউট হন। ১১ রান করেন মিল্টন সুম্বা। শেষ পর্যন্ত ৪৪.৫ ওভারে ১৩৫ রানে অলআউট হয়ে যায়। আফগানদের হয়ে রশিদ খান সর্বোচ্চ ৩ উইকেট নেন। ২টি করে উইকেট নেন ফজল হক ফারুকি, মোহাম্মদ নবি এবং ১টি করে উইকেট নেন ফরিদ আহমদ, মুজিব-উর রহমান এবং আজমাতুল্লাহ ওমরজাই।

জবাব দিতে নেমে শুরুতে বিপদে পড়েছিল আফগানিস্তানও। রহমানুল্লাহ গুরবাজ ৭ রানে এবং ইব্রাহিম জাদরান করেন ৮ রান। রহমত শাহ করেন ১৭ রান। অধিনায়ক হাসমতুল্লাহ শহিদি করেন সর্বোচ্চ ৩৮ রান। ১৬ বলে ৯ রান করেন নজিবুল্লাহ জাদরান। মোহাম্মদ নবি ৪৭ বলে অপরাজিত থাকেন ৩৪ রানে।

আজমতউল্লাহ ওমরজাই ৯ রান করেন। রশিদ খান ৩ বলে ৬ রানে অপরাজিত থাকেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...