| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

নতুন শর্তের সম্মুখীন তামিম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৯ ২১:০২:৫৪
নতুন শর্তের সম্মুখীন তামিম

তামিম ইকবালের টি-২০ খেলা না খেলা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সাময়িক ঝড়ও বয়ে গেছে বটে। সেটি থামলেও ওয়ানডে অধিনায়কের সংক্ষিপ্ত সংস্করণে খেলার আলোচনা থেমে নেই। কথার লড়াইয়ে পড়ে চেপে গেছেন তিনি।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পর টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও জানালেন, চলতি বছর টি-২০ বিশ্বকাপ খেলতে হলে ওয়েস্ট ইন্ডিজ সফরেই এই ফরম্যাটে খেলতে হবে তামিমকে।

তবে খেলা না খেলার চূড়ান্ত তামিমের নিজের। যদিও ক্যারিবিয়ানে তিন ম্যাচের টি-২০ সিরিজে বাংলাদেশ দলে নেই এই বাঁহাতি ওপেনার।

ক্রিকেটের ক্ষুদে সংস্করণে তামিমের অংশগ্রহণ নিয়ে সুজন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এটা তামিমের কল (টি-২০ না খেলা)। এটা ওর ক্যারিয়ার।

তামিম তো আর এখন তরুণ তামিম নয়, সে বড় হয়েছে। তিন ফরম্যাটে খেলা অনেকের জন্য কঠিন হচ্ছে। টানা খেলা, ফিটনেস ধরে রাখা সবকিছু গুরুত্বপূর্ণ। সিনিয়র খেলোয়াড়রা নিজেরাই বেছে নেবে। যদি মনে করে এক ফরম্যাট স্কিপ করতে চাই, সেটাও ওর মতামত।’

বিসিবি সভাপতির মতো টিম ডিরেক্টরও তামিমের সরাসরি সিদ্ধান্ত জানার অপেক্ষায় আছেন। বিসিবির এ পরিচালক বলেছেন, ‘যদি ও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায়,

আমাদের বিশ্বকাপ প্রস্তুতি ও পরিকল্পনা তো এই সিরিজ দিয়েই শুরু হয়ে যাচ্ছে। তামিম টি-টোয়েন্টি স্কোয়াডে নেই, এমন না যে ও পারফরম্যান্সের জন্য বাদ পড়েছে।

হয়ত বলেছিল ও আগ্রহী নয়। এছাড়া তো না রাখার কারণ আমি দেখি না। এখনও দেশসেরা তামিমই। নেগোশিয়েটের কোনো ব্যাপার নয়। আপনি খেলবেন কি না এটা গুরুত্বপূর্ণ। জোর করে তো কিছু করাতে পারবেন না।’

উল্লেখ্য, ২০২০ সালের মার্চের পর থেকে টি-২০ খেলছেন না তামিম। বর্তমানে এ ফরম্যাট থেকে ৬ মাসের বিরতিতে রয়েছেন তিনি। আগামী জুলাইয়ে তার বিরতি শেষ হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...