| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

কম্বোডিয়ার কাছে নিঃশর্ত ক্ষমা চাইল ভারতীয় ফুটবল ফেডারেশন

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৯ ২০:০৪:০৩
কম্বোডিয়ার কাছে নিঃশর্ত ক্ষমা চাইল ভারতীয় ফুটবল ফেডারেশন

হোটেলের কর্মীরা তাঁদের দেশের ফুটবলার ও সাপোর্ট স্টাফদের সঙ্গে সঠিক ব্যবহার করেননি এবং যা খাবার দেওয়া হয়েছিল তা পর্যাপ্ত নয় বলেও অভিযোগ কম্বোডিয়ার। পরিস্থিতি আরও খারাপ হয় ম্যাচ শুরুর আগে কম্বোডিয়ার জাতীয় সঙ্গীত বাজাতে পাঁচ মিনিট দেরি হওয়ায়। ভারতের জাতীয় সঙ্গীত হয়ে গেলেও কম্বোডিয়ার জাতীয় সঙ্গীতের সময় কিছু যান্ত্রিক গোলোযোগ হয়।

এই সব কিছু নিয়ে রীতিমতো বিরক্ত কম্বোডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি সাও সোখা। সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে, ম্যাচ শুরুর আগেই নাকি তিনি বলেন, এআইএফএফ এবং এএফসি তাদের খেলোয়াড়দের যথাযথ সুবিধা দিতে পারছে না। ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলারও হুমকিও দেন বলে জানা যাচ্ছে।

এরপরই 'অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে'র সেক্রেটারি জেনারেল অনিল কামাত ক্ষমা চেয়ে চিঠি পাঠান কম্বোডিয়া ফুটবল ফেডারেশনকে। তিনি লেখেন, 'হোটেলে যে বিড়ম্বনার সম্মুখীন হতে হয়েছে খেলোয়াড়দের সেজন্য এবং জাতীয় সঙ্গীত চালাতে দেরি হওয়ার জন্য আমরা কম্বোডিয়া ফুটবল ফেডারেশন ও কম্বোডিয়ার পুরো দলের কাছে ক্ষমাপ্রার্থী। প্রযুক্তিগত ত্রুটির জন্যই এই ঘটনা ঘটেছে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখা হবে।'

শুধু হোটেল বা জাতীয় সঙ্গীত নয়, কম্বোডিয়ার জাতীয় পতাকা নিয়েও হয় বিভ্রাট। কম্বোডিয়ার দেওয়া জাতীয় পতাকার আকার-আয়তন সঠিক না থাকায় তা বাতিল করে দেয় এএফসি। গ্রাফিক্সে দেখানো হয়। তবে জাতীয় পতাকার দায়িত্ব ভারতের ছিল না।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...