| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

“মেসি কথা বললে কোচ, আর্জেন্টিনার রাষ্ট্রপতি, যে-ই হোক না কেন, সবাই চুপ হয়ে যায়”

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৯ ১৭:০৬:২১
“মেসি কথা বললে কোচ, আর্জেন্টিনার রাষ্ট্রপতি, যে-ই হোক না কেন, সবাই চুপ হয়ে যায়”

মেসি হয়তো কম কথা বলেন, কিন্ত যখন বলতে শুরু করেনতখন বাকিরা হয়ে হয়ে পড়েন মনোযোগী ও আগ্রহী শ্রোতা। তখন মেসির সামনে আর্জেন্টিনার কোচ-ই থাকুক বা রাষ্ট্রপতি!

এমন কথায় বলেছেন লিওনেল মেসির জাতীয় সতীর্থ আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টিনায় মেসির অবস্থান কতটা উঁচুতে তা বোঝা গেছে মার্টিনেজের এই সরল স্বীকারোক্তিতে।

এমনিতে আগ বাড়িয়ে কিছু বলেন না রেকর্ড সাতবারের বর্ষসেরার পুরস্কার জয়ী ফুটবলার মেসি। তবে দলের অধিনায়কের দায়িত্ব যেহেতু তার কাঁধে, সেহেতু নানা বিষয়ে মুখ খুলতেই হয় তাকে। সতীর্থদের অনুপ্রেরণাও দিতে হয় ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে। তেমনই এক ঘটনার উদাহরণ দিয়েছেন অ্যাস্টন ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

গত বছর ব্রাজিলের মাটিতে কোপা আমেরিকার শিরোপা জেতে আর্জেন্টিনা। ফাইনালে মারকানা স্টেডিয়ামে ১-০ গোলে লিওনেল স্কালোনির শিষ্যরা হারিয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকেই। চ্যাম্পিয়ন হয়ে ২৮ বছরের দীর্ঘ শিরোপাখরার অবসান ঘটিয়েছিল আলবিসেলেস্তেরা। ফাইনালের আগে সতীর্থদের উদ্দেশে বক্তব্য দিয়েছিলেন মেসি। যা উজ্জীবিত করেছিল গোটা আর্জেন্টিনা দলকে।

মেসি কথা বলার সময় শিহরণ অনুভব করা মার্টিনেজ আমেরিকান ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওকে বলেছেন, “সে একটি বক্তব্য দিয়েছিল এটা বলে যে এটাই (কোপা আমেরিকায়) তার শেষ ম্যাচ এবং সে তার সবকিছু নিংড়ে দেবে। মেসির কথা শুনে (রোমাঞ্চে) আমার গায়ে কাঁটা দিয়েছিল।”

এরপর পিএসজি তারকা মেসির প্রসঙ্গে মার্টিনেজ যোগ করেছেন, “তার কথা বলার সময় সবাই চুপ করে থাকে। কোচ, আর্জেন্টিনার রাষ্ট্রপতি, যে-ই হোক না কেন, সবাই চুপ হয়ে যায়।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...