প্রথম বারের মত অধিনায়কত্ব পেয়ে যা বললেন ঋষভ
প্রথমবারের মতো নেতৃত্ব পেয়ে সংবাদ সম্মেলনে এসে ঋষভ জানিয়েছেন, এখনো বিষয়টি হজম করতে পারেননি তিনি। সংবাদ সম্মেলনে আসার মাত্র ঘণ্টাখানেক আগে অধিনায়কত্ব পাওয়ার বিষয় জানতে পারেন তিনি।
প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসে ২৪ বছর বয়সী ঋষভ বলেন, ‘আমি এখনো বিষয়টি হজম করতে পারিনি। আমি মাত্র এক ঘণ্টা জানতে পেরেছি যে, আমি অধিনায়ক।’
অধিনায়কত্ব পেয়ে খুশি ঋষভ আশা করছেন, তিনি দলের চাওয়া পূর্ণ করতে পারবেন। আইপিএলে দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির হয়ে নেতৃত্ব দেওয়া ঋষভ আরও যোগ করেন,
‘যদিও এটা খুব একটা ভালো অবস্থানে থাকতে আসেনি তবে এটা দারুণ অনুভূতি। আমি এই দায়িত্ব পেয়ে খুশি। আমাকে ভারতীয় জাতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়াতে আমি বিসিসিআইকে ধন্যবাদ জানাতে চাই।
আমি এই দায়িত্ব থেকে নিজের সর্বোচ্চটা চেষ্টা করবো। আমার ক্রিকেট ক্যারিয়ারের ভালো-খারাপ সময়ে আমার পাশে থেকে সমর্থন দেওয়ার জন্য আমি আমার সমর্থকদেরও ধন্যবাদ জানাতে চাই।’
ঘরোয়া লিগে দিল্লির হয়ে অধিনায়কত্ব করার পাশাপাশি আইপিএলে নেতৃত্ব দেওয়া; ঋষভ মনে করছেন এই অভিজ্ঞতা তাকে জাতীয় দলের দায়িত্ব ভালোভাবে পালন করতে সাহায্য করবে। ঋষভ বলেন,
‘আমি মনে করি, আইপিএলে অধিনায়কত্ব করাটা আমাকে এখন সাহায্য করবে। কারণ আকই কাজ বারবার করতে থাকলে একজন মানুষের উন্নতি হয়। আর আমি মানুষ যে কিনা নিজের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে থাকি, যা আমাকে সামনে পথ চলতে সাহায্য করে।’
জাতীয় দলের জার্সিতে ঋষভের অধিনায়কত্বের অভিষেক আজ (৯ জুন) দিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
