গোল বন্যায় শেষ হলো বেলজিয়াম ও পোল্যান্ডের ফুটবল ম্যাচ, দেখেনিন ফলাফল
নিজেদের ঘরের মাঠে পোল্যান্ডকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে বেলজিয়াম। ম্যাচে পোল্যান্ডই অবশ্য প্রথম গোল করেছিল। তবে সেই এক গোলের জবাবে একে একে ছয়টি গোল হজম করেছে তারা। বেলজিয়ামের হয়ে জোড়া গোল করেছেন লেয়ান্দ্রো ত্রসার্ড।
ম্যাচের ২৮ মিনিটের মাথায় রবার্ট লেওয়ানডস্কির গোলে লিড নিয়েছিল পোল্যান্ড। তবে বিরতির আগেই সমতা ফেরায় বেলজিয়াম। ম্যাচের ৪২ মিনিটের মাথায় অ্যাক্সেল উইটসেল গোল করে বেলজিয়াম শিবিরে স্বস্তি ফেরান।
বিরতির পর নেমে কেভিন ডি ব্রুইনের ৫৯ মিনিটের গোলে লিড নেয় বেলজিয়াম। এরপর ৭৩ থেকে ৯৩- এই ২০ মিনিটে আরও চারটি গোল করে তারা। ত্রসার্ড জোড়া গোল করেন ৭৩ ও ৮০ মিনিটে।
পরে ৮৩ মিনিটের সময় স্কোরশিটে নাম তোলেন লেয়ান্দার ডেনডঙ্কার। নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্ত যোগ করা সময়ের তৃতীয় মিনিটে পোল্যান্ডের কফিনে শেষ পেরেক ঠুকে দেন লুইস ওপেন্দা।
এ জয়ের পর দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে বেলজিয়াম। সমান ম্যাচে সমান পয়েন্ট থাকলেও গোল গড়ে পিছিয়ে থাকায় তিনে পোল্যান্ড। পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে এ লিগের ৪ নম্বর গ্রুপের টপার নেদারল্যান্ডস।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
