| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে সাকিব-তামিমরা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৯ ১১:৫৫:৪৯
ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে সাকিব-তামিমরা

তবে এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-৩ বছর পর একটি সিরিজ খেললেও ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভুলেই গেছে বাংলাদেশ। তবে এবার আগামী আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিপক্ষে একাধিক দ্বিপাক্ষিক সিরিজ আছে বলে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) ২০১৮-২০২৩ পাঁচ বছর মেয়াদি চক্রে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু শেষ পর্যন্ত করোনাভাইরাসের কারণ দেখিয়ে সিরিজটিও বাতিল করে দেয় অস্ট্রেলিয়া।

যদিও সান্তনা হিসেবে বাংলাদেশের তৃতীয় সারির দল পাঠিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। কিন্তু বাংলাদেশের অধরাই থেকে গিয়েছে ইংল্যান্ড। যদিও এই এফটিপিতে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলা বাকি রয়েছে বাংলাদেশের।

তবেই সিরিজ অনুষ্ঠিত হবে কিনা এখনো অজানা। তবে আগামী এফটিপির পরবর্তী চক্র নিয়ে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে আইসিসি। শোনা যাচ্ছে, ২০২৩ থেকে ২০২৭–এই চার বছর মেয়াদি এফটিপিতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে। এফটিপির ডেভেলপমেন্ট সভায় যোগ দিয়ে এমন কিছুই জেনেছেন বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী।

গণমাধ্যমকে তিনি বলেন, “আগামী ২০২৭ পর্যন্ত যে এফটিপি চূড়ান্ত করা হয়েছে, সাম্প্রতিক সময়ে সফর করিনি এমন সফর সেখানে বিবেচনাধীন। সেভাবেই আমরা তাদের সঙ্গে কথা বলছি। আশা করছি, আশানুরূপ কিছু হবে।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...