| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এক ম্যাচ হাতে রেখে লঙ্কানদের মাঠে অজিদের সহজ সিরিজ জয়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৯ ১০:৩৩:৫৬
এক ম্যাচ হাতে রেখে লঙ্কানদের মাঠে অজিদের সহজ সিরিজ জয়

শ্রীলঙ্কার কলম্বোয় দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে মোটে ১২৪ রান করে লঙ্কানরা। ১২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেট হারিয়ে ফেলে অজিরাও। তবে শেষ পর্যন্ত ম্যাথু ওয়েডের ব্যাটে ভর করে ১৩ বল হাতে রেখে জয় নিশ্চিত করে ফিঞ্চের দল।

এদিন আগে ব্যাট করতে নেমে মাত্র ৭ রান ২ উইকেট হারিয়ে বসে লঙ্কানরা। তৃতীয় উইকেটে ৬৬ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান চারিথ আসালাঙ্কা এবং কুসল মেন্ডিস।

আসালাঙ্কা ফেরেন ৩৯ রান করে। অপরপ্রান্তে মেন্ডিস ৩৬ রান করতে খেলেন সমান বলও। এই দুই ব্যাটসম্যান ফেরার পর ব্যাট হাতে আর কেউই ভালো খেলতে পারেনি। শেষ পর্যন্ত ১২৪ রান তুলতেই থামে লঙ্কান ইনিংস। অজিদের পক্ষে কেন রিচার্ডসন ৪টি ও জাই রিচার্ডসন নেন ৩ উইকেট।

লক্ষ্য তাড়া করতে নেমে ২ ওভার ৪ বলেই ৩৩ রান তুলে ফেলে অস্ট্রেলিয়া। তবে ১৩ বলে ২৪ রান করে ফেরেন ফিঞ্চ। ওয়ার্নারও করেন ১০ বলে ২১ রান। এরপরই টানা উইকেট হারিয়ে বসে অজিরা।

একপর্যায়ে ৯৯ রানে ৭ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। তখন মোটে ১২ ওভার। সেখান থেকে অজি উইকেটরক্ষক ওয়েড ২৬ বলে ২৬ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তার সঙ্গে মাঠে থাকা জাই রিচার্ডসন ৯ রান করতে খেলে ফেলেন ২০ বল। লঙ্কানদের পক্ষে ওয়ানিন্দু হাসারাঙা নেন ৪ উইকেট।

টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ ১১ জুন পাল্লেকেলেতে অনুষ্ঠিত হবে। এরপর পাঁচ ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে দুই দলের মধ্যে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...