| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ব্রেকিং নিউজঃ আইপিএলের এক মৌসুমে ৯৪ ম্যাচ!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৮ ২২:৫৩:৫৪
ব্রেকিং নিউজঃ আইপিএলের এক মৌসুমে ৯৪ ম্যাচ!

আইপিএলের এবারের আসরের আগে নতুন করে যোগ দিয়েছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও গুজরাট টাইটান্স। নতুন দুটি দল যুক্ত হওয়ায় ম্যাচের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ৭৪ এ। তবে সময়ের সঙ্গে সঙ্গে আইপিএলে ম্যাচ বাড়ানোর পরিকল্পনা করছে বিসিসিআই।

আইপিএলের ২০২৩-২৭ চক্রে নতুন নিয়ম মেনে প্রতি দুই সিজনে শেষে বাড়ানো হচ্ছে ১০টি করে ম্যাচ। ২০২৩ ও ২০২৪ আইপিএলে মৌসুমে মাঠে গড়াবে ৭৪টি ম্যাচ। ২০২৫-২৬ মৌসুমে ম্যাচের সংখ্যা হবে ৮৪টি।

নতুন চক্রের শেষ বছরে অর্থাৎ ২০২৭ আইপিএল ম্যাচের সংখ্যা গিয়ে দাঁড়াবে ৯৪ তে। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না আসলেও এমন পরিকল্পনাতেই আগাচ্ছে বিসিসআই। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকবাজ।

ম্যাচের সংখ্যা বেড়ে দাঁড়ালে দলগুলো কোন প্রক্রিয়াতে খেলবে সেটা এখনও চূড়ান্ত নয়। তবে ধারণা করা হচ্ছে ৭৪ ম্যাচের মৌসুমে প্রতিটি দল ১৮টি করে ম্যাচ খেলার সুযাগ পাবে। ম্যাচের সংখ্যা বেড়ে ৮৪ তে দাঁড়ালে দলগুলো পাবে ২০ ম্যাচ করে।

এদিকে ২০২৭ সালে মাঠে গড়াবে ৯৪ টি ম্যাচ। তখন প্রতিটি দল ২২টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। পুরোনো নিয়মে ফ্র্যাঞ্চাইজিরা হোম এবং অ্যাওয়েতে খেলবে। ২০২৭ সালের পর নতুন চক্রে ম্যাচের সংখ্যা গিয়ে দাঁড়াতে পারে ৯৬ তে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...