| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ওয়ার্নারের যে পরামর্শে বদলে গেলো অধিনায়ক ফিঞ্চের ব্যাটিং

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৮ ২১:১৪:৩২
ওয়ার্নারের যে পরামর্শে বদলে গেলো অধিনায়ক ফিঞ্চের ব্যাটিং

অ্যারোন ফিঞ্চের ব্যাটিংয়ের এই বাজে অবস্থা প্রত্যক্ষ করে তাকে বেশ কিছু পরামর্শ দিলেন ডেভিড ওয়ার্নার। তার সেই পরামর্শই দারুণ কাজ দিয়েছে ফিঞ্চকে। আইপিএল চলাকালীনই নিজ দলের অধিনায়ককে ফর্মে ফেরাতে যে ওয়ার্নার উপদেশ দিয়েছিলেন, সেগুলো তিনি নিজেই জানালেন।

আইপিএল চলাকালীন ওয়ার্নার মেসেজ করে ফিঞ্চকে বলেছিলেন, একেবারেই বলকে তাড়া না করতে। বলকে তার ব্যাটের কাছাকাছি আসার পর শট খেলার পরামর্শ দেন তিনি। সেই পরামর্শ মেনেই মূলতঃ ফর্মে ফিরেছেন ফিঞ্চ।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই যার প্রমাণ দেখা গেছে। লঙ্কানদের ছুঁড়ে দেয়া মাত্র ১২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অসিরা। ফিঞ্চ ৪০ বলে ৬১ রান এবং ওয়ার্নার ৭০ রান করে অপরাজিত থাকেন। ফিঞ্চের ব্যাটে ৪টি করে বাউন্ডারি এবং ছক্কার মার ছিল।

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার জয়ের পর ডেভিড ওয়ার্নার বলেন, ‘আমি ওকে (ফিঞ্চকে) শুধু এটুকুই বলেছিলাম, বলের দিকে এগিয়ে গিয়ে সে যে ‘ওয়াক আউট' শটটা খেলে তা যেন না খেলে। যদি ফুল লেন্থে বল আসে, তাহলে বলকে বাতাসে মুভ করতে দাও তারপর খেল। যদি স্থিরভাবে থাক এবং লেগ স্ট্যাম্প লাইনে থাক তাহলে বলের সঙ্গে ব্যাটের সম্পূর্ণ সম্পর্ক হবে। যদি বল লেট সুইং করে তাহলে বল লেগের দিকে বেরিয়ে যাবে। আমি সবসময় ওর সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। এটা আমরা করেই থাকি। দুজন দু'জনকে সবসময় সাহায্য করি। ছোট ছোট জিনিস আমরা মেসেজ করি একে অপরকে জানাই।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...