| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসির রাঙ্কিংয়ে সুখবর পেলো জো রুট

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৮ ১৯:১২:১১
আইসিসির রাঙ্কিংয়ে সুখবর পেলো জো রুট

শেষ পর্যন্ত নতুন নেতৃত্বে আনা হয় বেন স্টোকসকে এবং কোচ হিসেবে যোগ দেন ব্রেন্ডন ম্যাককালাম। নতুন কোচ এবং অধিনায়কের পথচলাটা মৃসণভাবেই শুরু হলো, প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে। তবে, ইংলিশদের এই জয়ের পেছনে সবচেয়ে বড় অবদান, নেতৃত্ব ছেড়ে আসা জো রুটের।

নিউজিল্যান্ডকে হারানোর পথে দ্বিতীয় ইনিংসে অনবদ্য ১১৫ রানের ইনিংস খেলেন রুট। তার এই ইনিংসের ওপর ভর করেই অসাধারণ জয়টি এসেছিল।

এই ইনিংসের পুরস্কারও পাচ্ছেন রুট। আইসিসি র‌্যাংকিংয়ে একলাফে দ্বিতীয় স্থানে উঠে এলেন তিনি। চতুর্থ স্থান থেকে স্মিথ উইলিয়ামসনকে পেছনে ফেলে উঠে এলেন দুই নম্বরে।

নেতৃত্ব ছাড়ার পর বিশ্বের এক তারকা দিনে দিনে তলানীর দিকে নামছেন, আরেকজন জ্বল জ্বল করছেন। প্রথমজন বিরাট কোহলি। দ্বিতীয় জন জো রুট। বিরাট কোহলির টানা ব্যাটিং ব্যর্থতা চলছেই। যে কারণে র‌্যাংকিংয়ে ১০ নম্বরে রয়েছেন তিনি। অন্যদিকে দুর্দান্ত খেলে দুই নম্বরে উঠে এলেন রুট।

প্রথম স্থানে থাকা অস্ট্রেলিয়ার মার্নাস ল্যাবুশেনের চেয়ে মাত্র ১০ রেটিং পয়েন্ট পিছিয়ে রয়েছেন রুট। গত ডিসেম্বরেই অ্যাশেজ চলাকালে ল্যাবুশেনের কাছে শীর্ষস্থান হারান জো রুট। এরপর সংগ্রামের মধ্য দিয়ে এগিয়েছেন তিনি। ইংল্যান্ডকে ৫ উইকেটে জয় এনে দেয়া এক ম্যাচেই ৩৯ রেটিং পয়েন্ট অর্জন করেছেন তিনি।

ক্যারিয়ারের ২৬তম সেঞ্চুরি করে রেটিং পয়েন্টকে ৮৪৩ থেকে উন্নীত করেছেন ৮৮২তে। তৃতীয় স্থানে নামিয়ে দেয়া স্টিভেন স্মিথের পয়েন্ট ৮৪৫। একধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন পাকিস্তানের বাবর আজম। তার পয়েন্ট ৮১৫। পঞ্চম স্থানে নেমে গেছেন কেনে উইলিয়ামসন।

টেস্টে দুর্দান্ত বোলিং করে নিউজিল্যান্ডের কাইল জেমিসন উঠে এসেছেন তৃতীয় স্থানে। ৬ উইকেট নিয়েছিলেন তিনি। ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসনও দুই ধাপ এগিয়ে রয়েছেন সপ্তম স্থানে। তিনিও নিয়েছিলেন ৬ উইকেট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...