| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বিপিএল নিয়ে বিসিবির সিধান্ত চূড়ান্ত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৮ ১৮:৫৪:২৯
বিপিএল নিয়ে বিসিবির সিধান্ত চূড়ান্ত

খসড়া সূচি অনুযায়ী, ৩ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা রয়েছে বিপিএলের নবম আসরের। ৪৬ দিনের টুর্নামেন্টের পর্দা নামবে ১৭ ফেব্রুয়ারি। এদিকে আসছে বছরের শুরুতে মাঠে গড়াবে আরও দুটি টুর্নামেন্ট।

প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি আয়োজন করতে যাচ্ছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)। একই সময়ে মাঠে গড়াতে পারে দক্ষিণ আফ্রিকার একটি টুর্নামেন্ট। যদিও সেটি এখনও চূড়ান্ত করেনি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট (এসএএস)।

জানুয়ারির শেষ দিকে অনুষ্ঠিত হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। একই সময়ে এতগুলো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হওয়ায় ভালো মানের বিদেশি ক্রিকেটার পেতে বেগ পেতে হবে পারে বাংলাদেশকে। তবুও সূচি মেনেই কাজ করতে চায় বিসিবি।

এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি বলেন, ‘আমাদের যে ইন্টারন্যাশনাল আর এফটিপি কমিটমেন্ট, তার ওপর নির্ভর করেই বিপিএলের সূচি করে থাকি। আমাদের নির্ধারিত সূচি অনুযায়ীই আমাদের আলোচনা করতে হবে। আমাদের আন্তর্জাতিক ব্যস্ততা আছে আগে-পরে। খুব আঁটসাঁট সূচি নিয়ে কাজ করতে হয়। আমরা আমাদের সূচি মেনেই কাজ করব।’

তিনি আরও বলেন, ‘এ বছরের এপ্রিলে এফটিপি ডেভেলপের একটা মিটিং ছিল। সেখানে শুধু ২০২২ না, ২০২৭ পর্যন্ত এফটিপি কী হবে এ নিয়ে কাজ শুরু করেছি। কাজ চলছে। আপনারা যেভাবে জানেন সিরিজগুলো সেভাবেই নির্ধারণ করা আছে। আশা করছি নির্ধারিত সময়েই সিরিজগুলো আয়োজন করা যাবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...