| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

দুইধাপ পেছালো ভারত, শীর্ষে বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৮ ১৮:০৫:৩৭
দুইধাপ পেছালো ভারত, শীর্ষে বাংলাদেশ

ওয়ানডে সুপার লিগের সর্বশেষ অবস্থায় কোন দল কি অবস্থানে রয়েছে তা এবার দেখে নেয়া যাক।

পয়েন্ট টেবিলের একদম শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ দল। এখন পর্যন্ত ওয়ানডে সুপার লিগে বাংলাদেশ দল খেলেছে মোট ১৮টি ম্যাচ। যেখানে টাইগারদের জয়সংখ্যা ১২টি ম্যাচে। এই ১২ ম্যাচে টাইগাররা অর্জন করেছে ১২০ পয়েন্ট। যা অন্য কোনো দল এখন পর্যন্ত অর্জন করতে পারেনি। ফলে টাইগাররা রয়েছে পয়েন্ট টেবিলে অন্যদের ধরাছোঁয়ার বাইরে।

টেবিলের দুই নম্বর অবস্থান করছে আরেক শক্তিশালী দল ইংল্যান্ড। ক্রিকেটের জনক দেশটি এখন পর্যন্ত সুপার লিগে খেলেছে মোট ১৫টি ম্যাচ। এই ১৫ ম্যাচে ইংলিশরা জিতেছে ৯ ম্যাচে। ৫ ম্যাচে হার এবং ১ ম্যাচের ফলাফল না আসায় ৯৫ পয়েন্ট তাদের।

এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে বড় সফলতা পাওয়া আফগানিস্তান দল ভারতকে পেছনে ফেলে দখলে নিয়েছে টেবিলের তিন নম্বর স্থান। ১১ ম্যাচে আফগানদের নামের পাশে রয়েছে মোট ৯০ পয়েন্ট।

ভারতকে আরও একধাপ পেছনে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জয় পাওয়ার পর ক্যারিবিয়ানরা উঠে গেছে চার নম্বরে। ১৮ ম্যাচে তাদের বর্তমান পয়েন্ট ৮০।

১২ ম্যাচ খেলে মোট ৮ ম্যাচে জয় পেয়েছে ভারত। চার ম্যাচে হারের কারণে ভারতের নামের পাশে এখন রয়েছে মোট ৭৯ পয়েন্ট।

এছাড়া ১২ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে অস্ট্রেলিয়া, ১৮ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আয়ারল্যান্ড, ১৮ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে আট নম্বরে শ্রীলঙ্কা, ৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে নিউজিল্যান্ড, ১২ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দশ নম্বরে পাকিস্তান, ১৩ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে এগারো নম্বরে দক্ষিণ আফ্রিকা এবং ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তেরো নম্বরে রয়েছে জিম্বাবুয়ে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...