| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের বিপক্ষে দলে নতুন এক পেসসার যুক্ত করলো ক্যারিবীয়রা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৮ ১৭:৩৮:০৬
পাকিস্তানের বিপক্ষে দলে নতুন এক পেসসার যুক্ত করলো ক্যারিবীয়রা

গত বছর কোভিড-১৯ এর কারণে স্থগিত হয়েছিল পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজ। স্থগিত হওয়া সিরিজটি এবার আয়োজন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ খেলতে গত ৬ জুন পাকিস্তান পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ দল।

'ইনজুরির কারণে কিমো পল নিকট অতীতে খেলেনি। আমরা তার দিকে নজর রেখেছিলাম। যখন সে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছে বা কিছুদিন আগে স্থানীয় ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছে আমরা তাকে দেখেছি। সে মাঠে ফিরতে প্রস্তুত।'

আগামী ৮ জুন প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১০ ও ১২ জুন। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ।

আসন্ন এই ওয়ানডে সিরিজের ভেন্যু হিসেবে শুরুতে রাওয়ালপিন্ডিকে বেছে নিয়েছিল পিসিবি। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে ভেন্যু বদলের সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ক্যারিবিয়ানদের বিপক্ষে ঘরের মাঠের এই সিরিজ রাওয়ালপিন্ডি থেকে সরিয়ে মুলতানে নিয়ে যাওয়া হয়েছে।

পাকিস্তান সিরিজের ওয়েস্ট ইন্ডিজ দল: নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ (সহ-অধিনায়ক) এনক্রুমাহ বোনার, শামারাহ ব্রুকস, কেচি কার্টি, আকিলা হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, শেরমন লুইস, কাইল মায়ার্স, অ্যান্ডারসন ফিলিপ, রভম্যান পাওয়েল, জয়ডেন সিলস, রোমারিও শেফার্ড, কিমো পল ও হেইডেন ওয়ালশ জুনিয়র।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...