| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

বিরাটকে পেছনে ফেলার দারুন সুযোগ বাবরের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৮ ১৭:১৬:৪১
বিরাটকে পেছনে ফেলার দারুন সুযোগ বাবরের

কোহলিকে পেছনে ফেলতে পারেন এই পাক তারকা। মুলতানে প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ।

বাবর আজমের প্রয়োজন মাত্র ৯৮ রানের। এই ইনিংসটা খেলতে পারলেই বিরাট কোহলির রেকর্ড ভেঙে দেবেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম। অধিনায়ক হিসেবে দ্রুততম ১,০০০ রানের রেকর্ড গড়বেন তিনি।

এখনও পর্যন্ত অধিনায়ক হিসেবে সবচেয়ে দ্রুত ১,০০০ রানের গণ্ডি পেরিয়েছেন বিরাট কোহলি। মাত্র ১৭ ইনিংসে সেই মাইলফলক পার হয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। তবে সে রেকর্ড হাতছাড়া হতে পারে বিরাটের।

কারণ আপাতত অধিনায়কের ব্যাটন পাওয়ার পর ১২ ইনিংসে এরইমধ্যে ৯০২ রান করেছেন বাবর। বিরাটের রেকর্ড ভেঙে দিতে বাবরের প্রয়োজন মাত্র ৯৮ রান।

আজই হয়তো পাকিস্তানের ক্রিকেট দলের অধিনায়ক এই রেকর্ড ভেঙে দিতে পারেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে সিরিজের বাকি দুটি ম্যাচও হবে মুলতানে - আগামী শুক্রবার (১০ জুন) এবং রোববার (১২ জুন)।

একদিনের ক্রিকেটে বিরাট কোহলির রেকর্ড

সব মিলিযে এখনও পর্যন্ত ২৬০টি ম্যাচে (২৫১ ইনিংসে) ১২ হাজার ৩১১ রান করেছেন বিরাট। সর্বোচ্চ ১৮৩ রান। স্ট্রাইক রেট ৯২.৯২। শতরান হাঁকিয়েছেন ৪৩ টি। অর্ধশতরান করেছেন ৬৪টি।

একদিনের ক্রিকেটে বাবর আজমের রেকর্ড

৮৬টি একদিনের ম্যাচে (৮৪ ইনিংস) ৪,২৬১ রান করেছেন বাবর। সর্বোচ্চ করেছেন ১৫৮ রান। ১৬টি সেঞ্চুরি করেছেন। অর্ধশত রান করেছেন ১৮টি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...